Feature
রুকুতে কুরআন পাঠ করা যাবে কি
প্রশ্ন (১০৯৪৪) : তারাবির নামাযে রুকুতে গিয়ে তাসবীহ পাঠ না করে কুরআন তেলাওয়াত করা যাবে কি?
প্রশ্ন
তারাবির নামাযে রুকুতে গিয়ে তাসবীহ পাঠ না করে কুরআন তেলাওয়াত করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রুকুতে গিয়ে কেরাত পড়া মাকরূহ। হাদিস শরিফে এ থেকে নিষেধ করা হয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
وَإِنِّى نُهِيتُ أَنْ أَقْرَأَ الْقُرْآنَ رَاكِعًا أَوْ سَاجِدًا
‘আমাকে রুকুতে কিংবা সেজদায় কুরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে।’ [সহিহ মুসলিম, হাদিস: ১১০২]
কাজেই উক্ত কাজ থেকে বিরত থাকতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/24937/article-details.html