Feature

মৃত ব্যক্তিকে আমাদমস্তক ঢেকে দেওয়ার বিধান কি?

প্রশ্ন (১১৫০৩) : মৃত ব্যক্তিকে গোসল ও কাফনের পূর্বে চাদর দিয়ে আপাদমস্তক ঢেকে দেওয়া হবে, নাকি তাকে স্বাভাবিক অবস্থায় রাখা হবে? সঠিক মাসআলা জানালে কৃতজ্ঞ হতাম।

প্রশ্ন

মৃত ব্যক্তিকে গোসল ও কাফনের পূর্বে চাদর দিয়ে আপাদমস্তক ঢেকে দেওয়া হবে, নাকি তাকে স্বাভাবিক অবস্থায় রাখা হবে? সঠিক মাসআলা জানালে কৃতজ্ঞ হতাম।

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

মৃত্যুর পর মায়্যিতের আপাদমস্তক চাদর বা কোনো কাপড় দিয়ে ঢেকে দেওয়া মুস্তাহাব।

হাদিস শরিফে এসেছে, আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-

أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِيْنَ تُوُفِّيَ سُجِّيَ بِبُرْدٍ حِبَرَةٍ.

রাসূলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের পর ইয়ামানী একটি চাদর দ্বারা তাঁকে আবৃত করা হয়। (সহিহ বুখারি, হাদিস ৫৮১৪)

-শরহু মুসলিম, নববী ৭/১০; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৩০৮; আযযিয়াউল মা‘নাবী ২/৪৬৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫৭; হালবাতুল মুজাল্লী ২/৫৯৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/26095/article-details.html