হস্তগত না করলে কি হেবাকৃত বস্তুর মালিক হওয়া যায় না
প্রশ্ন (১৪১৭) : কিছুদিন আগে আমার ভাইয়ের শ্বশুর আমার ভাইকে বলে, আমার গাড়িটি তুমি নিয়ে নাও। কিন্তু আমার ভাই বলেন, এখন থাক। পরে দেখা যাবে। এর কিছুদিন পর ভাইয়ের শ্বশুর মারা যান। এখন তার ওয়ারিসরা বলছে, এই গাড়িতে তাদেরও হক আছে। এখন আমি জানতে চাচ্ছি, এই গাড়িটি কি আমার ভাই পাবে, নাকি ভাইয়ের শ্বশুরের ওয়ারিসরা পাবে?
প্রশ্ন
কিছুদিন আগে আমার ভাইয়ের শ্বশুর আমার ভাইকে বলে, আমার গাড়িটি তুমি নিয়ে নাও। কিন্তু আমার ভাই বলেন, এখন থাক। পরে দেখা যাবে। এর কিছুদিন পর ভাইয়ের শ্বশুর মারা যান। এখন তার ওয়ারিসরা বলছে, এই গাড়িতে তাদেরও হক আছে। এখন আমি জানতে চাচ্ছি, এই গাড়িটি কি আমার ভাই পাবে, নাকি ভাইয়ের শ্বশুরের ওয়ারিসরা পাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হেবাকৃত বস্তুর মালিক হওয়ার জন্য বস্তুটি হস্তগত করা শর্ত। যেহেতু আপনার ভাই তার শ্বশুরের জীবদ্দশায় সেই গাড়ি হস্তগত করেনি, তাই তার শ্বশুর তাকে গাড়িটি নেওয়ার কথা বললেও সে এই গাড়ির মালিক হবে না। সুতরাং গাড়িটি মৃতের ওয়ারিসদের হকের অন্তর্ভুক্ত হবে এবং তাদের অংশ হিসেবে তাদের মাঝে বন্টিত হবে।
শরহুল মাজাল্লাহ ৩/৩৬২; আদ্দুররুল মুখতার ৫/৬৯০; ফাতাওয়া হিন্দিয়া ৪/৩৭৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: এখানে দেখুন
