Feature

ঋতুস্রাব অবস্থায় ‍যিকির-আযকার ও দোয়া-দরুদ পড়া যাবে কি

প্রশ্ন (২০০) : ঋতুস্রাব অবস্থায় ‍যিকির-আযকার ও দোয়া-দরুদ পড়া যাবে কি?

প্রশ্ন

ঋতুস্রাব অবস্থায় ‍যিকির-আযকার ও দোয়া-দরুদ পড়া যাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ঋতুস্রাব অবস্থায় কোরআন তেলাওয়াত ব্যতীত যাবতীয় যিকির-আযকার ও দোয়া-দরুদ পড়া যাবে। এতে কোনো সমস্যা নেই।

এ ছাড়া কোরআন মাজিদের যে সকল আয়াতে দোয়ার অর্থ রয়েছে ঋতুমতী নারীর জন্য দোয়ার নিয়তে সেগুলোও পাঠ করা জায়েয আছে।

তাই কোনো নারীর ঋতুস্রাব হলে তিনি যিকির-আযকার বন্ধ করবেন না।

আদদুররুল মুখতার ১/৫৩৬; ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/৩৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: এখানে দেখুন