স্রাব অবস্থায় নামাজ পড়লে কি গুনাহ হবে
প্রশ্ন (২৭৮২) : কোন মহিলা যদি স্রাব অবস্থায় নামাজ পড়ে তাহলে কি তার গুনাহ হবে?
প্রশ্ন
কোন মহিলা যদি স্রাব অবস্থায় নামাজ পড়ে তাহলে কি তার গুনাহ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঋতুস্রাব অবস্থায় নামাজ পড়া বৈধ নয়। এটিই আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান। সুতরাং এ ক্ষেত্রে নিজের মনমতো চলে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়া মারাত্মক গুনাহ।
তাছাড়া স্রাব চলা অবস্থায় তো পবিত্রতাই অর্জন করা সম্ভব নয়। তাই এ ক্ষেত্রে আসলে নামাজ পড়ার কোন সুযোগই নেই। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
فَإِذَا أَقْبَلَتْ الْحَيْضَةُ فَاتْرُكِي الصَّلَاةَ
‘যখন হায়েয আসবে তখন নামাজ ছেড়ে দিবে।’ [সহিহ বুখারি, হাদিস: ৩০৬]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: এখানে দেখুন
← পূর্ববর্তী
রমজানে দাড়ি রেখে ঈদের দিন কেটে ফেলা কেমন
পরবর্তী →
