জেহাদ কাকে বলে
প্রশ্ন (৫৯৮) : আমরা অনেক সময় অনেকের মুখে জেহাদের বিভিন্ন ব্যাখ্যা শুনি। কেউ কেউ দাওয়াত ও তাবলীগকে জেহাদ বলে। আবার কেউ তাযকিয়াকে জেহাদ বলে। আবার কেউ গণতান্ত্রিক নির্বাচনকে জেহাদ বলে। আপনাদের কাছে জেহাদের আসল পরিচয় জানতে চাই।
প্রশ্ন
আমরা অনেক সময় অনেকের মুখে জেহাদের বিভিন্ন ব্যাখ্যা শুনি। কেউ কেউ দাওয়াত ও তাবলীগকে জেহাদ বলে। আবার কেউ তাযকিয়াকে জেহাদ বলে। আবার কেউ গণতান্ত্রিক নির্বাচনকে জেহাদ বলে। আপনাদের কাছে জেহাদের আসল পরিচয় জানতে চাই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জেহাদের পরিচয় : জেহাদ শব্দটির একটি সাধারণ অর্থ এবং একটি পারিভাষিক অর্থ রয়েছে। জেহাদের সাধারণ অর্থ হলো, আল্লাহ তা‘আলার সন্তুষ্টির উদ্দেশ্যে শরীয়তের শিক্ষা ও নির্দেশনা অনুযায়ী ইসলামের কালিমা বুলন্দ করার জন্য যে ত্যাগ-তিতিক্ষা, কষ্ট-ক্লেশ সহ্য করা হয় তাই জেহাদ, তা যে কোনো পথেই হোক বা যে কোনো পন্থায়ই হোক।
এ হিসেবেই হাদিস শরিফে জালেম বাদশাহর সামনে হক কথা বলাকে উত্তম জেহাদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
কিন্তু জেহাদ যা শরীয়তের একটি বিশেষ পরিভাষা, তার অর্থ হলো আল্লাহর কালিমা বুলন্দ করা, ইসলাম ও মুসলমানকে রক্ষা করা, মুসলমানদের শক্তি বৃদ্ধি করা ও কাফের মুশরিকদের ক্ষমতা ও কর্তৃত্বকে চূর্ণ করার জন্য আল্লাহ তা‘আলার সন্তুষ্টির উদ্দেশ্যে কাফের মুশরিকদের সাথে লড়াই করা।
জেহাদ বলে সাধারণত এ প্রকার জেহাদকে উদ্দেশ্য নেওয়া হয়। এবং এটাই জেহাদরে প্রসিদ্ধ অর্থ।
মুকাদ্দিমাতু কিতাবুল জিহাদ, পৃ. ২৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: এখানে দেখুন
← পূর্ববর্তী
জেহাদ কত প্রকার ও কী কী
পরবর্তী →
