অনুসন্ধান

দুধ ছানা হয়ে গেলে তা রেখে খেয়ে ফেলা যাবে কি

প্রশ্ন (৯৮৩৩) : আমি এক ব্যক্তির কাছ থেকে প্রতিদিন দুধ রাখি। একদিন দুধ জ্বাল দেওয়ার সময় দেখি ছানা হয়ে গিয়েছে। তাকে বললে সে আমার নতুন করে দুধ দিয়ে যায়। জানতে চাচ্ছি, উক্ত ছানা হয়ে যাওয়া দুধ কি আমি খেতে পারব?

কোম্পানীর নেট ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৯৮২৯) : আমার অফিসে নেট কানেকশন আছে। যা অফিসের প্রয়োজনে নেওয়া হয়েছে। জানতে চাচ্ছি, অফিসের প্রয়োজন ছাড়াও ব্যক্তিগত কাজে তা ব্যবহার করা যাবে কি?

কোম্পানীর টকটাইম ব্যক্তিগতে কলে ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৯৮২৮) : আমি একটি কোম্পানী কর্মরত। তারা কোম্পানীর প্রয়োজনে আমাকে টকটাইম দিয়ে থাকে। জানতে চাচ্ছি, আমি কি তা নিজের ব্যক্তিগত কলের সময় ব্যবহার করতে পারব?

স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করলে আউয়ুব (আ.)-এর সওয়াব লাভ হবে কি

প্রশ্ন (৯৮২৬) : কোনো স্ত্রী যদি তার স্বামীর সাথে দুর্ব্যবহার করে এবং সে স্বামী যদি সবর করে তাহলে সে আউয়ুব (আ.)-এর মত সওয়াবের অধিকারী হবে। এমন একটি কথা একটি বইয়ে পেলাম। সেখানে ‍উক্ত কথাকে হাদিস বলে আখ্যায়িত করা হয়েছে। জানতে চাচ্ছি, এটি কি হাদিস?

রাসূল (সা.) কি মিষ্টি খাওয়া বাদ দিয়েছিলেন

প্রশ্ন (৯৮২৫) : একটি বইয়ে পেলাম, এক ব্যক্তি রাসূল (সা.)-এর কাছে তার ছেলের ব্যাপারে অভিযোগ করে যে, সে অতিরিক্ত মিষ্টি খায়। রাসূল (সা.) তাকে কিছুদিন পরে আসতে বলেন। কিছুদিন পরে সে পুনরায় আসলে রাসূল (সা.) তার ছেলেকে মিষ্টি খাওয়া কমিয়ে দিতে বলেন। সে ব্যক্তি জিজ্ঞাসা করে, আপনি তো সেদিনই এটা বলে দিতে পারতেন! রাসূল (সা.) বললেন, আমি নিজেই বেশি মিষ্টি খাওয়াতে অভ্যস্ত ছিলাম। এখন এটা কমিয়ে তারপর তাকে উপদেশ দিয়েছি। জানতে চাচ্ছি, এ ঘটনা প্রমাণিত কি?

পিতা মাতার ডাকে নামায ছেড়ে দেওয়া সংক্রান্ত হাদিসটি কি সহিহ

প্রশ্ন (৯৮২৩) : একটি বইয়ে পিতা মাতার খেদমতের গুরুত্ব সম্পর্কে একটি হাদিস পেলাম যে, রাসূল (সা.) বলেছেন যে, তাঁর পিতা মাতার কেউ যদি জীবিত থাকত এবং তিনি নামাযরত অবস্থায় যদি পিতা মাতার কোনো একজন তাকে ডাকত তাহলে নামায ছেড়ে দিয়ে তিনি তাদের ডাকে সাড়া দিতেন। জানতে চাচ্ছি, এটা কি হাদিস?

যতবার লাব্বাইক বলেছে ততবার কি হজ্বে যাবে

প্রশ্ন (৯৮১৯) : একটি বইয়ে পেলাম, হাদিসে নাকি এসেছে যে, ইবরাহীম (আ.) যখন হজ্বের ঘোষণা দেন তখন যে যতবার লাব্বাইক বলেছে সে ততবার হজ্বে যেতে পারবে। জানতে চাচ্ছি, এটা কি সহিহ হাদিস?

যৌথ মালিকানাধীন জমি ওয়াকফ করা যাবে কি

প্রশ্ন (৯৮১৬) : আমি ও আমার বড় ভাই ওয়ারিশসূত্রে একটি জমির মালিক হয়েছি। কিন্তু জমিটি এখনো বণ্টন করা হয়নি। আমি চাচ্ছি, আমার অংশটুকু মসজিদের নামে ওয়াকফ করে দিব। জানার বিষয় হল, আমি কি এটি করতে পারি?