অনুসন্ধান

মাদরাসার নির্দিষ্ট তলা মসজিদের জন্য ওয়াকফ করা যাবে কি

প্রশ্ন (৯৮১৫) : আমরা মসজিদ মাদরাসার জন্য একটি জায়গা পেয়েছি। কিন্তু জায়গা ছোট হওয়ার কারণে উভয়টি আলাদা আলাদাভাবে করা সম্ভব না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ৮ তলা বিল্ডিং করে দুই ও তিন তলা মসজিদের জন্য ওয়াকফ করে দিব। জানতে চাচ্ছি, এমনটি করা কি সহিহ হবে?

প্রতিদিন যাকাতের নিয়তে দান করা যাবে কি

প্রশ্ন (৯৮১৪) : আমার দোকানে প্রতিদিন অনেক ফকির আসে। আমি তাদেরকে যাকাতের নিয়তে দশ বিশ টাকা করে দান করি এবং সেটা হিসাব করে রাখি। বছর শেষে ঐ পরিমাণ টাকা যাকাত থেকে বাদ দেই। জানতে চাচ্ছি, এভাবে যাকাত আদায় হবে কি?

না পাওয়ার সম্ভাবনা থাকলে যাকাত দিতে হবে কি

প্রশ্ন (৯৮১২) : আমি এক ব্যক্তিকে দশ হাজার টাকা ঋণ দিয়েছি। কিন্তু উক্ত টাকা ফেরত না পাওয়ার সম্ভাবনাই প্রবল। জানতে চাচ্ছি, উক্ত টাকার যাকাত দিতে হবে কি?

এক বছর আগে চুরি যাওয়া স্বর্ণের যাকাত দিতে হবে কি

প্রশ্ন (৯৮০৮) : গত বছর আমার ওয়াইফের ৮ ভরি স্বর্ণ চুরি হয়। এক বছর পর কিছুদিন আগে তা পাওয়া গিয়েছে। চোর অনুতপ্ত হয়ে তা ফেরত দিয়েছে। জানতে চাচ্ছি, উক্ত স্বর্ণের গত বছরের যাকাত দিতে হবে কি?

ঋণগ্রস্ত হলে দোকানের মালামালের যাকাত দিতে হবে কি

প্রশ্ন (৯৮০৭) : আমি একজন ব্যবসায়ী। আমার দোকানে তিন লক্ষ টাকার মাল আছে। কিন্তু এ বছর আমার ছেলে অসুস্থ হওয়ায় তার পিছনে বড় একটা অ্যামাউন্ট খরচ করতে হয়। যার ফলে আমি ৫ লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়ি। জানতে চাচ্ছি, এ বছর কি আমার যাকাত দিতে হবে?

ভাষা শিক্ষার জন্য অনলাইনে পুরুষদের সাথে কথা বলা যাবে কি

প্রশ্ন (৯৮০৬) : আমি একজন মেয়ে। ইংরেজি একটি কোর্স করছি অনলাইনে। আমি যদি ভাষা শিক্ষার উদ্দেশ্যে অনলাইনে কোনো পুরুষের সাথে ইংরেজিতে কথা বলি তাহলে কি তা বৈধ হবে?

বহুনির্বাচনি প্রশ্নের ভুল উত্তর দিলে মিথ্যা হবে কি

প্রশ্ন (৯৮০৫) : পরীক্ষায় বহুনির্বাচনি প্রশ্নে চারটি অপশন থাকে। আমি যদি উত্তর না জেনে ধারণা করে যে কোনো একটি অপশন সিলেক্ট করি তাহলে তা কি মিথ্যার অন্তর্ভুক্ত হবে?

প্রাক্টিসের জন্য অনলাইনে করভারসেশন করা যাবে কি

প্রশ্ন (৯৮০৪) : আমি অনলাইনে একটি ইংরেজি কোর্স করছি। সেখানে প্রতি ক্লাসে সবাইকে ইংরেজিতে কনভারসেশন করতে হয়। সেখানে নারী পুরুষ সবাই কোর্সে অংশগ্রহণ করে থাকে। জানতে চাচ্ছি, আমি কনভারসেশন করতে পারব কি?

খৃস্টান পরিচালিত কলেজে পড়া যাবে কি

প্রশ্ন (৯৮০৩) : বাংলাদেশে কিছু কলেজ আছে যেগুলো খৃস্টানদের দ্বারা পরিচালিত। জানতে চাচ্ছি, সে সকল কলেজে পড়তে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি?

ক্রেতারা মসজিদে আসলে ক্রয় বিক্রয় চুক্তি করা যাবে কি

প্রশ্ন (৯৮০১) : আমি রড সিমেন্টের ব্যবসা করি। প্রতি বছর আমার দোকানের পাশের মসজিদে ইতিকাফে বসি। তখন আমার কর্মচারীরা দোকান পরিচালনা করে। সে সময় কিছু কিছু ক্রেতা পণ্যের দরদামের জন্য মসজিদে চলে আসে। জানতে চাচ্ছি, আমি তাদের সাথে ক্রয় বিক্রয় চুক্তি মসজিদে করতে পারব?