অনুসন্ধান

ওষুধের মাধ্যমে আসা দুধ খাওয়া বাচ্চা মাহরাম হবে কি

প্রশ্ন (৯৩৯৫) : জনৈকা নারী বুকের দুধ না থাকায় ওষুধের মাধ্যমে বুকের দুধ এনেছে। উক্ত দুধ এক মেয়ে বাচ্চা খেয়েছে। জানতে চাচ্ছি, উক্ত নারীর স্বামী মেয়ে বাচ্চাটির মাহরাম হিসেবে গণ্য হবে কি?

ঈলা কি তালাক

প্রশ্ন (৯৩৯৩) : স্ত্রীর সাথে ঈলা করলে কি তালাক হয়ে যায়?

‘তালাক হয়ে গেছো’ বললে তালাক হবে কি

প্রশ্ন (৯৩৯২) : এক ব্যক্তি স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য বলল, ‘তালাক হয়ে গেছো এ কথা জীবনেও বলব না’। তবে ‘এ কথা জীবনেও বলব না’ এটা বলার আগে কিছুটা বিরতি নিয়েছিল। জানতে চাচ্ছি, উক্ত কথা বলার দ্বারা কি তালাক হয়েছে?

সুঁচালো কিছু দিয়ে কানের ছিদ্রে নাড়াতে হবে কি

প্রশ্ন (৯৩৯০) : আমার কানে দুল নেই। ফরয গোসলের সময় কানের ছিদ্রে পানি পৌঁছানোর জন্য সুঁচালো কিছু দিয়ে নাড়াই। যা অত্যন্ত কষ্টকর। জানতে চাচ্ছি, কানের ছিদ্রে পানি পৌঁছানোর অন্যকোনো পন্থা আছে কি?

নখে মাটি থাকলে অজু হবে কি

প্রশ্ন (৯৩৮৫) : নখের ভিতরে যদি মাটি ঢুকে থাকে তাহলে অজু হবে কি? আমি মাটি কাটার কাজ করি। অনেক সময় অনিচ্ছায় অজু করার পরও নখের ভিতরে মাটি থেকে যায়। এতে কি আমার নামায হবে?

গোসলের ব্যবস্থা না থাকলে কী করবে

প্রশ্ন (৯৩৮১) : কিছুদিন আগে আমি এক আত্মীয়র বাড়িতে যাই। সেখানে আমার স্বপ্নদোষ হয়। সাথে কাপড়-চোপড় না থাকায় গোসল করতে পারিনি। জানতে চাচ্ছি, উক্ত অবস্থায় আমার করণীয় কী ছিল? আমি কি তায়াম্মুম করে নামায পড়তে পারতাম?

ইদ্দত অবস্থায় অন্যের বাসায় কাজে যেতে পারবে কি

প্রশ্ন (৯৩৭৯) : আমরা খুব গরিব। আমার মা আরেক বাসায় কাজ করে। বাবা ছিলেন কর্মক্ষম ও অসুস্থ। কিছুদিন আগে তিনি মারা যান। আমার পরিবারে আমার মা-ই একমাত্র উপার্জন করে থাকেন। পরিবারে ভরণ পোষণ চালানোর মত আর কেউ নেই। জানতে চাচ্ছি, ইদ্দত অবস্থায় তিনি মানুষের বাড়িতে কাজে যেতে পারবেন কি?

অভ্যাসের একদিন আগে রক্ত বন্ধ হলে কী করবে

প্রশ্ন (৯৩৭৮) : আমার হায়েযের অভ্যাস হল ৬ দিন। মাঝে মাঝে ৫ দিনেই রক্ত বন্ধ হয়ে যায়। জানতে চাচ্ছি, একদিন আগে বন্ধ হলে আমার করণীয় কী? আমি কি ৬ দিন অপেক্ষা করব নাকি গোসল করে নামায শুরু করব?

সুন্নতে গাইরে মুয়াক্কাদার প্রথম বৈঠকে দরূদ পাঠ করা যাবে কি

প্রশ্ন (৯৩৭৭) : চার রাকাত বিশিষ্ট সুন্নতে গাইরে মুয়াক্কাদা নামাযের প্রথম বৈঠকে কেউ যদি তাশাহুদের পর দরূদ পাঠ করে ফেলে তাহলে সাহু সেজদা দিতে হবে কি?

সফরে অজু ছাড়া জামাতে নামায পড়লে কয় রাকাত কাযা করবে

প্রশ্ন (৯৩৭৬) : আমি একবার সফরে এক মুকিম ইমামের পিছনে আসরের নামায আদায় করি। ওয়াক্ত চলে যাওয়ার পর স্মরণ হয় যে, আমি অজু ছাড়া ছিলাম। জানতে চাচ্ছি, এখন আমি কয় রাকাত কাযা করব?