সফর কেন্সেল হলে মুকিম হবে নাকি মুসাফির
প্রশ্ন (৯৩৭৫) : আমি একবার চট্টগ্রামের উদ্দেশ্যে সফরে বের হই। ঢাকার সীমা অতিক্রম করে যাই। তবে সফরের দূরত্ব অতিক্রম করিনি। কিন্তু কোনো এক কারণে আমার সফর কেন্সেল করতে হয়। ফলে রাস্তা থেকেই ঢাকার দিকে ব্যাক করি। ঢাকায় প্রবেশের আগেই আসরের ওয়াক্ত হয়ে যায়। তাই পথে আসরের নামায কসর পড়ি। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামায আদায় হয়েছিল কি?