অনুসন্ধান

ইসলামিক ফাউন্ডেশনের সময় কি সঠিক নয়

প্রশ্ন (৮৮৭৫) : বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন থেকে ইফতারের যে সময়সূচী দেওয়া হয় তাতে সূর্যাস্ত থেকে আরো তিন চার মিনিট দেরি করে সময় দেওয়া থাকে। অথচ নিয়ম হল, সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা। জানতে চাচ্ছি, ইসলামিক ফাউন্ডেশনের সময়সূচী কি শরিয়তের চাহিদার বিপরীত?

ইমামের হাদিয়ার টাকা মসজিদ ফান্ডে জমা করা যাবে কি

প্রশ্ন (৮৮৭৪) : আমি এক মসজিদের ইমাম। এই মসজিদেই রমযানে সূরা তারাবি পড়াই। মসজিদ কমিটি রমযানে মানুষের কাছ থেকে এই বলে কালেকশন করে যে, উক্ত টাকা সূরা তারাবির হাদিয়া বাবদ ইমাম সাহেবকে দেওয়া হবে। কিন্তু সেখান থেকে কিছু টাকা আমাকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে জমা রেখে দেয়। জানতে চাচ্ছি, এভাবে মসজিদ ফান্ডে টাকা রাখা বৈধ হবে কি?

‘খোদার কসম বটি দিয়ে জবাই করব’ বললে কসম হবে কি

প্রশ্ন (৮৮৬২) : রোযা অবস্থায় ছিলাম। বাচ্চারা খুব বিরক্ত করছিল। তাই তাদেরকে লক্ষ্য করে বলি, খোদার কসম, বটি দিয়ে জবাই করব। জানতে চাচ্ছি, এমন কথা বলার দ্বারা কি কসম সংঘটিত হয়েছিল কি?

প্রেগনেন্ট নারীদের উপর সূর্যগ্রহণের কোনো খারাপ প্রভাব আছে কি

প্রশ্ন (৮৮৫৮) : গ্রামের নানি দাদিরা বলে, সূর্যগ্রহণের সময় প্রেগনেন্ট নারীদেরকে হাটাচলা করতে হয়। অন্যথায় বাচ্চা বিকলাঙ্গ হয়। প্রশ্ন হল, এ কথার কোনো ভিত্তি আছে কি?