অনুসন্ধান

কোম্পানীর খাবার খাওয়া যাবে কি

প্রশ্ন (৮৮৩১) : আমি এক কোম্পানীতে নাইট ডিউটি করি। তারা খাদ্য জাতীয় পণ্য উৎপাদন করে থাকে। জানতে চাচ্ছি, আমি কি রাতের বেলা তাদের খাদ্য খেতে পারব?

কুকুর পাললে গুনাহ হয় কি

প্রশ্ন (৮৮৩০) : আমার চাচা কুকুর পালেন। কিছুদিন আগে মসজিদের হুজুরকে বলতে শুনলাম, কুকুর পাললে নাকি গুনাহ হয়। জানতে চাচ্ছি, কুকুর পাললে কেমন গুনাহ হয়?

ইন্সপেকশনে লাঞ্চ করা যাবে কি

প্রশ্ন (৮৮২৮) : বিভিন্ন কোম্পানীতে ইন্সপেকশনের কাজে গেলে তারা দুপুরে লাঞ্চ করায়। জানতে চাচ্ছি, তাদের লাঞ্চ গ্রহণ করতে কোনো সমস্যা আছে কি?

ইন্সপেকশনে গিয়ে নাস্তা করা যাবে কি

প্রশ্ন (৮৮২৭) : আমি এক সরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সরকারিভাবে বিভিন্ন কোম্পানী আমাকে ইন্সপেকশনের জন্য পাঠানো হয়। সেই কোম্পানীগুলো অনেক সময় নাস্তার ব্যবস্থা করে। জানতে চাচ্ছি, উক্ত নাস্তা গ্রহণ করা যাবে কি?

ফাতিহা পাঠ করলে ৪০ দিনের আযাব মাফ হয়

প্রশ্ন (৮৮২৫) : কোনো সন্তান যদি তার পিতার কবরের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করে তাহলে তার ৪০ দিনের জন্য কবরের আযাব মাফ হয়ে যায়? আমাদের গ্রামে এমনটি প্রচলিত আছে।

দুধের পেয়ালা গ্রহণ সম্পর্কিত হাদিসটি কি সহিহ

প্রশ্ন (৮৮২৪) : আমি একটি বইয়ে পেয়েছি, মেরাজের রাতে রাসূল (সা.)-কে দুটি পেয়ালা দেওয়া হয়েছিল। একটি দুধের। আরেকটি মদের। কিন্তু রাসূল (সা.) দুধের পেয়ালাটি গ্রহণ করেছিলেন। জানতে চাচ্ছি, উক্ত বিষয়টি কি সহিহ সূত্রে বর্ণিত হয়েছে?

স্ত্রী গর্ভবতী হওয়ার কারণে হজ্ব বিলম্ব করা যাবে কি

প্রশ্ন (৮৮২৩) : আমার স্ত্রী গর্ভবতী। এ বছর আমি হজ্বে যাওয়ার ইচ্ছা করেছি। হজ্বের সময়ই স্ত্রীর ডেলিভারির ডেট পড়েছে। জানতে চাচ্ছি, আমি হজ্বে যাব, নাকি স্ত্রীর খেদমতে থেকে যাব?

হারাম রিলেশনে পাওয়া গিফট ফেরত দিতে হবে কি

প্রশ্ন (৮৮২১) : আমি হারাম রিলেশনে জড়িত ছিলাম। সেখানে বিভিন্ন সময় বিভিন্ন গিফট পেয়েছিলাম। এখন তওবা করেছি। হারাম রিলেশনে জড়িত নেই। জানতে চাচ্ছি, রিলেশনে থাকা অবস্থায় যে গিফট পেয়েছিলাম তা ফেরত দিতে হবে কি?

দান করে ছবি তোলা যাবে কি

প্রশ্ন (৮৮১৯) : বর্তমানে দেখা যায়, অনেকে গরিবদেরকে দান করার পর ছবি তুলে। জানতে চাচ্ছি, তাদের এ কাজটি কি বৈধ হচ্ছে?

জমিদাতা ক্ষমতা খাটাতে পারবে কি

প্রশ্ন (৮৮১৮) : মসজিদের জমিদাতা মসজিদ কমিটিকে বলেছে যে, সে যা বলবে তাই শুনতে হবে। অন্যথায় তার মসজিদে আসার দরকার নেই। জানতে চাচ্ছি, জমিদাতার কি এই ক্ষমতা প্রয়োগ করার অধিকার আছে?

ওয়াকফের খাত বাকি না থাকলে কী করবে

প্রশ্ন (৮৮১৭) : আমার দাদা এক মাদরাসার নামে তার একটি জমি ওয়াকফ করেছিলেন। বর্তমানে মাদরাসাটির কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছ। ভব্যিষতেও তা আর চালু হওয়ার সম্ভাবনা নেই। আমার জানার বিষয় হল, উক্ত জমি বর্তমানে কী করব?

ওয়াকফের খাত না থাকলে তা ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৮৮১৬) : আমার বাবা গ্রামের এক মাদরাসার নামে একটি জমি ওয়াকফ করেছিলেন। কিন্তু মাদরাসাটি বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে। জানতে চাচ্ছি, উক্ত জমি আমরা ব্যবহার করতে পারব কি?