অনুসন্ধান

একজনের জন্য সংগৃহীত দান অন্যজনকে দেওয়া যাবে কি

প্রশ্ন (৮৮১৫) : আমার পরিচিত একজন তার এক গরিব নিকট আত্মীয়ের জন্য এক লক্ষ টাকা মানুষ থেকে তার কথা বলে অনুদান উঠিয়েছে। কিন্তু এখন সে তাকে উক্ত টাকা দিতে চাচ্ছে না। বরং অন্য আরেকজন গরিবকে দিতে চাচ্ছে। প্রশ্ন হল, সে কি এ কাজ করতে পারবে?

ইন্সপেকশনে সংশ্লিষ্ট কোম্পানীর ডায়েরি ইত্যাদি নেওয়া যাবে কি

প্রশ্ন (৮৮১৪) : আমি বিভিন্ন কোম্পানীতে ইন্সপেকশনের জন্য যাই। তারা আমাকে তাদের কোম্পানীর ডায়েরি, কলম, ক্যালেন্ডার ইত্যাদি গিফট করে। জানতে চাচ্ছি, তা গ্রহণ করা আমার জন্য বৈধ হবে কি?

অমুসলিম শ্বশুরবাড়ির হাদিয়া গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৮৮১৩) : আমার স্ত্রীকে মুসলমান বানিয়ে আমি বিয়ে করি। তার পিতা মাতা এখনও মুসলমান হয়নি। তারা বিভিন্ন সময় এটা সেটা হাদিয়া দেয়। জানতে চাচ্ছি, তাদের হাদিয়া গ্রহণ করা যাবে কি?

নির্দিষ্ট ব্যক্তিকে জানাযায় না আসার অসিয়ত করা কি ঠিক হবে

প্রশ্ন (৮৮১০) : আমার দাদার সাথে আমার এক চাচা খুব খারাপ ব্যবহার করেছেন। এ কারণে দাদা কষ্ট পেয়ে বলেছেন, সে যেন আমার জানাযায় উপস্থিত না হয়। জানতে চাচ্ছি, এভাবে বলা কি ঠিক হয়েছে?

জানাযায় উপস্থিত না হওয়ার অসিয়ত করলে তা মানতে হবে কি

প্রশ্ন (৮৮০৯) : জনৈক ব্যক্তি মারা যাওয়ার আগে অসিয়ত করে গিয়েছে যে, তার ছোট ভাই যেন তার জানাযায় উপস্থিত না হয়। জানতে চাচ্ছি, উক্ত অসিয়ত মান্য করা কি জরুরি?

প্রয়োজন থাকলে আসরের পর ঘুমানো যাবে কি

প্রশ্ন (৮৮০৪) : আমার যোহরের পর ভার্সিটিতে ক্লাস থাকে। শরীর ক্লান্ত থাকার কারণে আমি আসরের পর ঘুমিয়ে থাকি। জানতে চাচ্ছি, ক্লান্তির কারণে আসরের পর ঘুমাতে কোনো সমস্যা আছে কি?

খালি গায়ে ভেজা যাবে কি

প্রশ্ন (৮৮০১) : আমি শুনেছি, বৃষ্টিতে ভেজা সুন্নত। জানতে চাচ্ছি, গায়ের কাপড় খুলে বৃষ্টিতে ভেজা যাবে কি?

ইন্টারনেটের খবর দিলে কি গুনাহ হবে

প্রশ্ন (৮৭৯৮) : আমাদের এলাকায় অনেকগুলো ইন্টারনেটের কোম্পানী আছে। কোন কোম্পানী বেশি সুযোগ সুবিধা দেয় সে সম্পর্কে আমার কিছুটা জানাশোনা আছে। এ কারণে কোন কোম্পানী ভালো- সে সম্পর্কে এলাকার মানুষ আমাকে জিজ্ঞাসা করে থাকে। মানুষ তো হালাল কাজের পাশাপাশি হারাম কাজেও ইন্টারনেট ব্যবহার করে থাকে। জানতে চাচ্ছি, মানুষকে ইন্টারনেট সম্পর্কে তথ্য দিলে আমার গুনাহ হবে কি?

আয়েশা (রা.)-কে জান্নাতি বলা যাবে কি

প্রশ্ন (৮৭৯৬) : কিছু লোক বলে থাকে, কুরআনে যে সকল সাহাবীর জান্নাতি হওয়ার কথা বলা হয়নি সে সকল সাহাবীকে নিশ্চিত জান্নাতি বলা যাবে না। সে দৃষ্টিকোণ থেকে আয়েশা (রা.)-কে কি জান্নাতি বলা যাবে কি?