অনুসন্ধান

স্বামীর বাড়িতে পর্দার ব্যবস্থা না থাকলে তালাকপ্রাপ্তা বাবার বাড়িতে যেতে পারবে কি

প্রশ্ন (৮২৭৫) : আমার বান্ধবীকে তার স্বামী এক তালাকে বায়েন দিয়েছে। এখন সে ইদ্দত পালন করবে। কিন্তু তার স্বামীর বাড়িতে তার পর্দা রক্ষা করে থাকা সম্ভব নয়। এখন কি সে ইদ্দত পালনের জন্য বাবার বাড়িতে যেতে পারবে?

স্বামী হজ্বে না নিলে স্ত্রীর করণীয় কী

প্রশ্ন (৮২৭৪) : আমি বিবাহের সময় যে মোহর ও উপহার পেয়েছি এতে আমার উপর হজ্ব ফরজ হয়ে গেছে। কিন্তু আমার স্বামীর উপর হজ্ব ফরজ নয়। আর আমি যে অন্য কারও সাথে হজ্ব করতে যাব তারও অনুমতি দিচ্ছে না। এখন আমি কী করব?

স্বামীর মৃত্যুর কথা না জানলে কি দ্বিতীয় বিবাহ সহিহ হবে

প্রশ্ন (৮২৭৩) : ঘটনাটি আরও অনেক আগের। আমাদের এলাকার এক মহিলার স্বামী বিদেশে থাকত। দীর্ঘদিন ধরে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাই ঐ মহিলা আরেকটি বিবাহ করে। পরে জানতে পারে, দ্বিতীয় বিবাহের এক বছর আগেই তার পূর্বের স্বামী মারা গিয়েছে। এখন প্রশ্ন হল, তার কি প্রথম বিবাহ সহিহ হয়েছে?

কেউ হজ্ব করালে কি ফরজ হজ্ব আদায় হবে

প্রশ্ন (৮২৭১) : আমাকে আমার এক বন্ধু সামনের বছর ফরজ হজ্ব করাতে চাচ্ছে। সম্পূর্ণ খরচ সে দিবে। আমি জানতে চাই, তার খরচে হজ্ব করলে কি আমার ফরজ হজ্ব আদায় হবে?

আমি একটা ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি পেয়েছি। এখন কি আমার জন্য এ চাকরি করা হালাল হবে?

প্রশ্ন (৮২৬৯) : ইসলামের দৃষ্টিতে প্রচলিত ইন্সুরেন্সের পদ্ধতিগুলো বৈধ নয়। তাই এতে চাকরি করাও বৈধ নয়। কারণ ইন্সুরেন্সের মধ্যে রিবা, ক্বিমার, গারার থাকে। আর এর সবগুলোই নিষিদ্ধ। তাই এ কোম্পানিতে চাকরি করা বৈধ হবে না।

ইমামের সাথে তাশাহহুদ শেষ হওয়ার পূর্বে দাঁড়ালে কি নামাজ হবে

প্রশ্ন (৮২৬৭) : অনেক সময় এমন হয় যে, আমার তাশাহহুদ শেষ হওয়ার পূর্বেই ইমাম সাহে বৈঠক থেকে দাঁড়িয়ে যান। তাই আমিও দাঁড়িয়ে যাই। এতে কি আমার নামাজের কোন সমস্যা হবে?

ইমামের অজ্ঞাতে কেউ ইকতেদা করলে ইমামের কি জোরে পড়া জরুরি

প্রশ্ন (৮২৬৬) : আমরা দুই ভাই এক জায়গায় গিয়েছিলাম। সেখানে আমার ভাই ইশার নামাজ একা একা পড়ছিল। তার অজান্তে আমি তার পিছনে গিয়ে তার ইকতেদা করে ফেললাম। সে বুঝতে পারেনি। তাই সে জোরেও কেরাতও পড়েনি। কিন্তু ইশার নামাজে তো কিরাত জোরে পড়তে হয়। এখন কি আমাদের নামাজ হয়েছে?

ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করা কি নিষিদ্ধ

প্রশ্ন (৮২৬৪) : আমি একটি ইন্সুরেন্স কোম্পানীতে চাকরি করি। আমার এক বন্ধু বলল, এটা নাকি জায়েয নেই। আমি এখন সন্দেহে পড়ে গিয়েছি। আসলেই কি আমার চাকরি বৈধ নয়?

ইদ্দতের মধ্যে বিবাহ হলে কি পূর্ণ মোহর পাবে

প্রশ্ন (৮২৬১) : রাশেদের স্ত্রী ইদ্দত পালন করছিল। এমতাবস্থায় জামাল তাকে ইদ্দত অবস্থায়ই বিয়ে করে ফেলে। তাদের মাঝে সহবাসও হয়। পরে জানতে পারে, তাদের বিবাহ সহিহ হয়নি। এখন প্রশ্ন হল, ঐ মহিলা কি জামাল থেকে মোহর পাবে? পেলে কতটুকু পাবে?

ইদ্দতের মধ্যে দ্বিতীয় বিবাহ করলে কি প্রথম স্বামীর জন্য হালাল হবে

প্রশ্ন (৮২৬০) : এক লোক তার স্ত্রীকে তিন তালাক দেয়। অতঃপর ইদ্দতের মধ্যেই ঐ মহিলা দ্বিতীয় বিবাহ করে। অতঃপর কযেক মাস পর দ্বিতীয় স্বামীও তাকে তালাক দেয়। এখন সে তার প্রথম স্বামীর কাছে ফিরতে চাচ্ছে। শরিয়ত অনুযায়ী সে কি প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারবে?

ইদ্দত পালন করার সময় কি স্বামী আর স্ত্রী একই ঘরে থাকবে

প্রশ্ন (৮২৫৯) : আমার স্ত্রীকে ডিভোর্স দিয়েছি। এক তালাকে বায়েন। আমি জানি, ইদ্দতের সময় স্ত্রী স্বামীর ঘরে থাকে। এখন কি আমি আর সে এক ঘরেই থাকতে হবে?

আসরের নামাজে সূরা ফাতেহার প্রথম আয়াত জোরে পড়লে কি সাহু সেজদা দিতে হবে

প্রশ্ন (৮২৫৭) : আজ আসরের নামাজ পড়ার সময় আমি ভুলে সূরা ফাতেহার প্রথম আয়াত জোরে পড়ে ফেলি। অতঃপর স্মরণ হওয়ামাত্রই পরের আয়াতগুলো আস্তে পড়ি। নামাজ শেষে সাহু সেজদা দিতেও ভুলে গিয়েছি। এখন কি আমাকে আবার নামাজ পড়তে হবে?