অনুসন্ধান

আয়াত শেষ হওয়ার পূর্বেই রুকুতে চলে যাওয়ার বিধান কী

প্রশ্ন (৮২৫৫) : কখনো কখনো এমন হয় যে, দ্রুততার কারণে কেরাত শেষ হওয়ার আগেই রুকুতে চলে যাই এবং সেখানে গিয়ে আয়াত শেষ হয়। এতে কি নামাজে কোন সমস্যা হবে?

আকিকার মান্নত করলে পালন করতে হবে কি

প্রশ্ন (৮২৫৪) : আমার বোন হচ্ছিল না। তাই আমার বাবা মান্নত করে যে, আমার বোন হলে ছাগলের পরিবর্তে দুম্বা দিয়ে আকিকা করবেন। আল্লাহর রহমতে আমার বোন হয়েছে। কিন্তু এখন দুম্বা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই এখন আমাদের করণীয় কী?

আট বছর বয়সী মেয়ে বাবার সাথে শুতে পারবে কি

প্রশ্ন (৮২৫৩) : আমার স্ত্রী তিন বছর পূর্বে মারা গিয়েছে। তারপর থেকে আমার মেয়েকে আমি দেখেশুনে রাখি। এখন তার আট বছর। সে কি আমার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে?

আকিকার ছাগল মাদরাসায় দিয়ে দিলে কি আকিকা আদায় হবে

প্রশ্ন (৮২৫২) : আমার ছেলে হয়েছে। আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এখন বিদেশে আছি। তাই আকিকা করতে পারছি না। আমি যদি আকিকার উদ্দেশ্যে দুটি ছাগল মাদরাসায় দিয়ে দিই তাহলে কি আকিকা আদায় হবে?

হায়েজ অবস্থায় সহবাস দ্বারা গর্ভস্থ সন্তানে কি শয়তানের প্রভাব থাকে

প্রশ্ন (৮২৪৮) : হায়েজের রক্ত বন্ধ হয়েছে মনে করে আমি স্ত্রী সহবাস করে ফেলি। কিন্তু সহবাসের পর আমার স্ত্রী সামান্য লাল রক্তের মত তরল দেখতে পায়। একমাস পর পরীক্ষা করে দেখতে পাই আমার স্ত্রী প্রেগনেন্ট। আমার স্ত্রী বলল, হায়েজ অবস্থায় সহবাসের কারণে গর্ভে সন্তান আসলে সে সন্তানে শয়তানের প্রভাব থাকে। জানতে চাচ্ছি, আসলেই কি উক্ত সন্তানে শয়তানের প্রভাব থাকবে?

স্বামী দূরে থাকার কারণে তালাক চাওয়া যাবে কি

প্রশ্ন (৮২৪৬) : আমার স্বামী প্রবাসী। তিনি বিয়ের একমাস পর বিদেশে চলে যান। বর্তমানে দুই বছর চলছে। এখনো তিনি দেশে আসেননি। আমার জন্য সবর করে থাকাও কষ্টকর হচ্ছে। ফেতনার জড়িয়ে পড়ার আশংকা করছি। জানতে চাচ্ছি, উক্ত কারণে স্বামীর কাছে তালাক চাইতে পারব কি?

সেভিংস অ্যাকাউন্টের লভ্যাংশ কী করবে

প্রশ্ন (৮২৪৪) : টাকা পয়সার হেফাজতের জন্য আমি একটি সেভিংস অ্যাকাউন্ট খুলেছি। সে অ্যাকাউন্টে নির্দিষ্ট মেয়াদ পরপর লাভ দিয়ে থাকে। জানতে চাচ্ছি, উক্ত লাভ আমি ব্যবহার করতে পারবি কি?

সংসারের অশান্তির কারণে তালাক চাওয়া যাবে কি

প্রশ্ন (৮২৪১) : আমার স্বামী ভালো মানুষ। কিন্তু তারপরও ছোট খাটো বিষয় নিয়েও আমাদের মাঝে ঝগড়া হচ্ছে। কিছু কিছু বিষয়ে মতের অমিল থেকেই যাচ্ছে। কোনোভাবেই আমরা সমাধানে আসতে পারছি না। যার ফলে সংসারে অশান্তি লেগেই আছে। জানতে চাচ্ছি, উক্ত কারণে তালাক চাওয়া যাবে কি?

সংরক্ষণের জন্য সেভিংস অ্যাকাউন্ট খোলা যাবে কি

প্রশ্ন (৮২৪০) : বর্তমানে পার্সনাল ব্যবহারের জন্য ব্যাংক কারেন্ট অ্যাকাউন্ট খুলতে দেয় না। বরং সেভিংস অ্যাকাউন্ট খুলতে হয়। জানতে চাচ্ছি, টাকা সংরক্ষণের জন্য ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলা যাবে কি?

শুধু সালাম দিলে কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা হবে

প্রশ্ন (৮২৩৯) : আমার এক আত্মীয় আছে, যার সাথে মেলামেশা করলে শরিয়ত বিরোধী কাজে লিপ্ত হওয়ার আশংকা দেখা দেয়। আমি চাচ্ছি তার সাথে সম্পর্ক ছিন্ন করতে। কিন্তু সম্পর্ক ছিন্ন করাও শরিয়তের দৃষ্টিতে হারাম। জানতে চাচ্ছি, আমি যদি তাকে শুধু সালাম দেই আর কোনো কথাবার্তা না বলি তাহলে কি সম্পর্ক রক্ষা হবে?

শারীরিক ত্রুটির কারণে তালাক চাওয়া যাবে কি

প্রশ্ন (৮২৩৮) : আমার স্বামী কুষ্ঠরোগে আক্রান্ত। তার সাথে সংসার চালিয়ে যাওয়ার জন্য আমি নিজের মনকে অনেক বুঝিয়েছি। কিন্তু তারপরও মনকে মানাতে পারছি না। জানতে চাচ্ছি, আমি কি তার কাছে তালাক চাইতে পারব?