অনুসন্ধান

নগদের ক্যাশব্যাক কি হালাল

প্রশ্ন (৮১৯৩) : নগদের মাধ্যমে কেনাকাটা করলে অনেক সময় তারা ক্যাশব্যাক দিয়ে থাকে। জানতে চাচ্ছি, এই ক্যাশব্যাক কি হালাল হবে?

দিন নির্দিষ্ট করে ডিভোর্স দেওয়ার কথা বললে তালাক হবে কি

প্রশ্ন (৮১৯২) : জনৈক স্বামী স্ত্রীর সাথে ঝগড়ার সময় বলল, আল্লাহর কসম, আমি এক মাসের মাঝে ডিভোর্স লেটার পাঠাবো। কিন্তু সে এক মাসের মাঝে ডিভোর্স লেটার পাঠায়নি। জানতে চাচ্ছি, এক মাস অতিবাহিত হওয়ার দ্বারা তালাক পতিত হবে কি?

তওবার কারণে কি মদ দুধে পরিণত হয়েছিল

প্রশ্ন (৮১৯১) : জনৈক বক্তাকে একটি ঘটনা বলতে শুনলাম। এক ব্যক্তি মদ পান করছিল। উমর (রা.)-কে দেখে সে মদের বোতল লুকিয়ে ফেলে এবং আল্লাহ কাছে খাঁটি মনে আর মদ পান না করার তওবা করে। উমর (রা.) তাকে বোতল বের করতে বললে সে তা বের করে দেখে তা দুধে পরিপূর্ণ। জানতে চাচ্ছি, উক্ত ঘটনার কি কোনো সূত্র আছে?

জায়নামায বিছিয়ে রাখলে কি শয়তান পেশাব করে

প্রশ্ন (৮১৯০) : আমার পরিবারের মুরব্বীরা বলে, নামাজ শেষ হলে জায়নামায বিছিয়ে রাখা যাবে না। কারণ, জায়নামায বিছিয়ে রাখলে শয়তান তাতে পেশাব করে। জানতে চাচ্ছি, তাদের কথা কতটুকু সঠিক?

চোরাই মাল ক্রয় করা শরিয়তের দৃষ্টিতে বৈধ হবে কি

প্রশ্ন (৮১৮৯) : পুরান ঢাকায় চোরাই বাজার আছে। সেখানে বিভিন্ন ধরণের চোরাই জিনিস পাওয়া যায়। জানতে চাচ্ছি, সেখান থেকে প্রয়োজনীয় জিনিস ক্রয় করা যাবে কি?

কেরাত শেষ হলে সানা পড়তে হবে কি

প্রশ্ন (৮১৮৬) : আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে জেনেছি, ইমাম সাহেবের কেরাত পাঠরত অবস্থায় কেউ যদি নামাজে শরিক হয় তাহলে তা সে চুপ করে কেরাত শুনবে। ছানা পড়বে না। আমি জানতে চাচ্ছি, ইমাম সাহেবের যখন কেরাত শেষ হবে তখন কি সে ছানা পড়বে?

কুরআন খতম করে সেজদায়ে তেলাওয়াত দিতে হবে কি

প্রশ্ন (৮১৮৫) : আমি কুরআন খতম করা শুরু করেছি। এ পর্যন্ত ১১টি তেলাওয়াতের সেজদা পাঠ করেছি। কিন্তু এখনো সেজদা করা হয়নি। আমি জানতে চাচ্ছি, বাকিগুলো তেলাওয়াত করে কুরআন খতমের পর একসাথে ১৪টি সেজদা করব, নাকি কুরআন খতমের আগেও করা যাবে?

কাপড়ে নাপাকির দাগ থেকে গেলে কোনো সমস্যা আছে কি

প্রশ্ন (৮১৮৪) : কখনো যদি হায়েজের রক্ত কাপড়ে লেগে যায় তাহলে ভালোভাবে ধোৗত করার পরও রক্তের দাগ থেকে যায়। জানতে চাচ্ছি, দাগ থেকে গেলে কি কাপড় পাক হবে না?

উয়াইস করনি কি দাঁত ভেঙ্গে ফেলেছিল

প্রশ্ন (৮১৭৯) : বিভিন্ন বক্তার ওয়াজে শোনা যায় যে, ওয়াইস করনি নাকি রাসূল (সা.)-এর মহব্বতে নিজের দাঁত ভেঙ্গে ফেলেছিল। জানতে চাচ্ছি, উক্ত ঘটনা কতটুকু সঠিক?