অনুসন্ধান

ভুলবশত উভয় রাকাতে একই সূরা পড়লে সাহু সেজদা দিতে হবে কি

প্রশ্ন (৮২১১) : আমি একবার ভুলবশত ফজরের উভয় রাকাতে একই সূরা পড়ে ফেলি এবং সাহু সেজদা ছাড়াই নামাজ শেষ করি। জানতে চাচ্ছি, আমার জন্য সাহু সেজদা কি আবশ্যক ছিল?

বীর্য না দেখলে কি গোছল ফরজ হবে

প্রশ্ন (৮২০৮) : বীর্যপাত ছাড়া যদি স্বপ্ন দেখে তাহলে গোসল ফরজ হবে কি? উল্লেখ্য, স্বপ্নের কথা স্মরণ আছে। কিন্তু কোনো আদ্রতা দেখেনি।

বিয়ের খুতবা বসে দিলে আদায় হবে কি

প্রশ্ন (৮২০৭) : কিছুদিন আগে আমি একটি বিয়ের মজলিসে উপস্থিত ছিলাম। যিনি বিয়ের খুতবা দিয়েছেন, তিনি বসে খুতবা দিয়েছেন। জানতে চাচ্ছি, উক্ত কারণে কোনো সমস্যা হবে কি?

বিয়ের আকদের পর কি সালাম ও মুসাফাহ করতে হয়

প্রশ্ন (৮২০৬) : আমাদের এলাকায় প্রচলন আছে, বিয়ের আকদ সংঘটিত হওয়ার পর বর উপস্থিত সকলকে সালাম দেয় এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে মুসাফাহা করে। জানতে চাচ্ছি, এটি কি শরিয়ত সম্মত?

বাধ্য হয়ে চাঁদা দিলে গুনাহ হবে কি

প্রশ্ন (৮২০৫) : আমি একজন ব্যবসায়ী। এলাকার সন্ত্রাসীরা অনেক সময় হারাম কাজের জন্য জোরপূর্বক আমার কাছ থেকে চাঁদা নিয়ে থাকে। চাঁদা না দিলে আমার ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। জানতে চাচ্ছি, এমতাবস্থায় আমি যদি চাঁদা দেই তাহলে কি আমার কোনো গুনাহ হবে?

প্রেমিকের সাথে অনৈতিক কাজে জড়ালে তওবা কবুল হবে কি

প্রশ্ন (৮২০৩) : জনৈকা নারী প্রেমিকের সাথে অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে। এখন সে অনুতপ্ত। সে জানতে চাচ্ছে, তার জন্য কি তওবার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা কি তার তওবা কবুল করবেন?

পিলের মাধ্যমে গর্ভপাত করলে ইদ্দত শেষ হয়ে যাবে কি

প্রশ্ন (৮২০২) : আমার এক আত্মীয়া গর্ভবতী ছিল। কোনো এক কারণে তার স্বামী তাকে তালাক দেয়। এ সংবাদ শুনে সে পিল খেয়ে গর্ভপাত করে ফেলে। জানতে চাচ্ছি, উক্ত কারণে তার ইদ্দত পূর্ণ হবে কি?

পায়ুপথে সহবাসকারীর তওবা কবুল হবে কি

প্রশ্ন (৮২০০) : শয়তানের ধোঁকায় পড়ে এক ব্যক্তি স্ত্রীর সাথে পায়ুপথে সহবাসে লিপ্ত হয়েছিল। পরবর্তীতে সে জানতে পারে, এটি অত্যন্ত গর্হিত ও মারাত্মক গুনাহের একটি কাজ। সে জানতে চাচ্ছে, সে যদি তওবা করে তাহলে তার তওবা কবুল হবে কি?