অনুসন্ধান

বয়সে বড় নারীকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (৮১১৪) : আমি এক নারীকে বিয়ে করতে চাচ্ছি, যে আমার চেয়ে বয়সে ১০ বছরের বড়। জানতে চাচ্ছি, উক্ত নারীকে বিয়ে করতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি?

৫০০ দিরহামে কত তোলা

প্রশ্ন (৮১১৩) : মোহরে ফাতেমির পরিমাণ যে ৫০০ দিরহাম। আধুনিক হিসবা অনুযায়ী এতে কত তোলা হয়?

বয়সে ছোট ছেলেকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (৮১১২) : আমার একটি ছেলেকে পছন্দ, যে আমার চেয়ে পাঁচ বছরের ছোট। জানতে চাচ্ছি, তাকে বিয়ে করতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি?

ফেসবুক পোস্ট বুস্ট করা যাবে কি

প্রশ্ন (৮১১১) : ফেসবুকে টাকার মাধ্যমে বিভিন্ন পেজ বুস্ট করা যায়। আমারও একটি পেজ আছে। জানতে চাচ্ছি, সেই পেজ আমি বুস্ট করতে পারব কি?

ফুটবল বিশ্বকাপ দেখা যাবে কি

প্রশ্ন (৮১১০) : বিশ্বকাপ চলছে। পুরো বিশ্ব বিশ্বকাপ জ্বরে আক্রান্ত। জানতে চাচ্ছি, শরিয়তের দৃষ্টিতে বিশ্বকাপের খেলাগুলো দেখার বিধান কী?

ফজরে মসজিদে গিয়ে তাহিয়্যাতুল মসজিদ পড়া যাবে কি

প্রশ্ন (৮১০৯) : বর্তমানে কিছু লোককে দেখা যায় ফজরের সময় মসজিদে গিয়ে আগে তাহিয়্যাতুল মসজিদ পড়ে। তাদেরকে জিজ্ঞাসা করলে বলে এতে কোনো সমস্যা নেই। জানতে চাচ্ছি, তাদের কথা কি কুরআন হাদিস সমর্থন করে?

প্রিয় দল জেতার খুশির দাওয়াতে অংশগ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৮১০৮) : আমাদের এলাকার এক বড় ভাই আর্জেন্টিনা করেন। আর্জেন্টিনা ফাইনাল জেতায় তিনি এলাকায় দাওয়াতের আয়োজন করেছেন। আমাকে তিনি দাওয়াত দিয়েছেন। জানতে চাচ্ছি, উক্ত দাওয়াতে অংশগ্রহণ করা যাবে কি?

আইয়ামে তাশরীকে পিছনের নামাজ কাযা করলে তাকবীরে তাশরীক পড়তে হবে কি

প্রশ্ন (৮১০৭) : আমি নিয়মিত পিছনের কাযা নামাজ পড়ি। এখন আইয়ামে তাশরীকে যদি পিছনের নামাজ কাযা করি তাহলে কি আমাকে কাযা নামাজের পরও তাকবীরে তাশরীক পড়তে হবে?

ঈদের নামাজের আগে কুরবানি করলে তা কি সহিহ হবে

প্রশ্ন (৮১০৫) : এবারের কুরবানি ঈদের দিন সকালে আমার হঠাৎ করে বিদেশ যাওয়ার ফ্লাইট হয়ে যাওয়ায় আমি ভোরে কুরবানি করে ফেলি। অতঃপর আমি বিদেশে চলে যাই। কয়েকদিন আগে শুনলাম, ঈদের নামাজের আগে কুরবানি করায় নাকি আমার কুরবানি হয়নি। দয়া করে আমাকে সঠিক সমাধান দিবেন।

ঋণ পরিশোধের সময় বেশি দেওয়া যাবে কি

প্রশ্ন (৮১০৪) : আমি এক ব্যক্তি থেকে তিন বছর আগে এক লাখ টাকা ঋণ নিয়েছি। এখন তা পরিশোধ করব। আমি তাকে কিছু টাকা বাড়িয়ে দিতে চাচ্ছি। এটা কি আমার জন্য জায়েয হবে? এটা কি সুদ হবে?

কুরবানি দেওয়ার আগে কুরবানিদাতা মারা গেলে পশুর বিধান কী

প্রশ্ন (৮১০০) : এক ব্যক্তি কুরবানি দেওয়ার জন্য গরু কিনেছিল। কিন্তু কুরবানির দিন সকালে সে ইন্তেকাল করে। এখন তার গরু কী করা হবে? উল্লেখ্য, সে অনেক ধনী লোক ছিল।

কুরবানি নষ্ট হলে পরবর্তীতে কী করবে

প্রশ্ন (৮০৯৯) : আপনাদের কাছে একটি প্রশ্ন করেছিলাম যে, ঈদের নামাজের আগে কুরবানি করলে কুরবানি হবে কি না। আপনারা উত্তর দিয়েছেন যে, হবে না। তাহলে এখন আমার করণীয় কী?

ক্রয়প্রতিনিধির কমিশন গ্রহণ করা জায়েয আছে কি

প্রশ্ন (৮০৯৭) : আমি এক মাদরাসার ম্যানেজার। বাজার সদাই আমিই করি। এক ব্যক্তি আমাকে প্রস্তাব দিয়েছে, তার থেকে জিনিসপত্র কিনতে সে আমার থেকে কম রাখবে বা আমাকে কমিশন দিবে। এখন আমি কি এই কমিশন গ্রহণ করতে পারব?