অনুসন্ধান

গাছ বিক্রি করলে গাছের শিকড় কে নিবে

প্রশ্ন (৮০৯২) : আমি একটি গাছ ক্রয় করেছি। গাছটি কাটার সময় তার শিকড়সহ কাটতে গেলে বিক্রেতা আমাকে নিষেধ করে। আর ক্রয়ের সময় এ ব্যাপারে কোন কথাও হয়নি। আমি জানতে চাই, আমি কি শিকড়সহ গাছ নিতে পারব না পারব না?

ছাড় দেওয়া অংশ কি ওয়াকিল নিজের জন্য রেখে দিতে পারবে

প্রশ্ন (৮০৯১) : আমাকে এক লোক কিছু জিনিস কেনার জন্য বাজারে পাঠিয়েছে। আমি তা আমার পরিচিত দোকান থেকে ক্রয় করলে অন্য দোকান থেকে কিছু কম রাখবে। এখন আমি কি ঐ অতিরিক্ত অংশটুকু নিজের জন্য রেখে দিতে পারব?

গাড়ির নিচে প্রাণী পড়ে মারা গেলে জরিমানা দিতে হবে কি

প্রশ্ন (৮০৯০) : আমি গ্রামে সিএনজি চালাই। একদিন সিএনজি চালানোর সময় একটি ছোট ছাগলের বাচ্চা দৌড়ে এসে আমার সিএনজির নিচে পড়ে মারা যায়। এখন ছাগলের মালিক আমার কাছে জরিমানা চাচ্ছে। আমার কি জরিমানা দিতে হবে?

গ্রামের হিসেবে বর্তমানে মোহরে ফাতেমি কত গ্রাম

প্রশ্ন (৮০৮৯) : আমি শুনেছি, মোহরে ফাতেমি ৫০০ দিরহাম। কিন্তু এখন তো আমাদের দেশে দিরহাম প্রচলিত নয়। তাহলে আমরা যদি গ্রাম দিয়ে হিসাব করি তাহলে ৫০০ দিরহামে কত গ্রাম হবে?

ছেলের ব্যবসা প্রতিষ্ঠানের লাভের মালিক কি তার পিতা হবে

প্রশ্ন (৮০৮৬) : এক ব্যক্তি একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়েছে। সে পরিবারে বাবা-মায়ের সাথে একসাথে থাকে। ঘরের খরচও দেয়। তার বাবাও ঘরের খরচ দেয়। ছেলেটির বাবা কি এই ব্যবসা প্রতিষ্ঠানের লাভের মালিক হবে?

ঢাকা সিটির ভেতরে কি কসর পড়বে

প্রশ্ন (৮০৮২) : আমার বাড়ি নোয়াখালি। থাকি উত্তরার উত্তরখানে। আমি নোয়াখালির উদ্দেশ্যে বের হলে সায়েদাবাদ গিয়ে কি কসর পড়ব না পূর্ণ নামাজ?