অনুসন্ধান

নামাজের পর হাতে চুন দেখলে নামাজ হবে কি

প্রশ্ন (৭৭৫৪) : নামাজ পড়ার পর দেখতে পেলাম, আমার হাতে চুন লেগে আছে। আমি নামাজের আগে পান খেয়েছিলাম এবং নামাজের পূর্বে ওজু করেছিলাম। সম্ভবত পান খাওয়ার সময় থেকেই চুন লেগে ছিল। এখন আমার ওজু নামাজ কি হয়েছে?

নামাজ ছেড়ে কি চোর ধরলে কি পাপ হবে

প্রশ্ন (৭৭৫২) : আমি কিছু দামি জিনিস কিনে ব্যাগসহ নামাজ পড়তে মসজিদে ঢুকেছি। নামাজে দাঁড়ানোর পর এক ব্যক্তি আমার ব্যাগসহ নিয়ে যেতে চাইলে আমি নামাজ ছেড়ে তাকে ধরে ফেলি। এতে কি আমার পাপ হয়েছে?

.নাবালেগের জবাই কি বৈধ

প্রশ্ন (৭৭৫১) : আমার ৯ বছর বয়সী ছেলে আজকে আমাদের মুরগি জবাই করেছে। এখন সন্দেহ লাগছে জবাইটি কি ঠিক হয়েছে?

নাবালেগ ছাত্রদের থেকে সেজদার আয়াত শুনলে কি সেজদা দিতে হবে

প্রশ্ন (৭৭৫০) : আমার ভাই একটি হেফজখানার শিক্ষক। তিনি আমাকে একটি প্রশ্ন করেছেন যে, হেফজখানার নাবালেগ ছাত্ররা যদি সেজদার আয়াত তেলাওয়াত করে আর শিক্ষক তা শুনে তাহলে কি সেজদা দিতে হবে?

নাজাশি করার জন্য টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (৭৭৪৮) : কুরবানির সময় গরুর হাঁটে গরু বেপারীদের সাথে আমি চুক্তি করি যে, কাস্টমার আসলে কাস্টমার সেজে গরুর মূল্য বাড়িয়ে বলব যেন মূল কাস্টমার বেশি দামে কিনতে উদ্বুদ্ধ হয়। এর বিনিময়ে আমি তাদের থেকে টাকা নিই। এমন করা কি আমার জন্য জায়েয আছে?

নাজাশ মানে কি

প্রশ্ন (৭৭৪৭) : হাদিসে যে নাজাশ থেকে নিষেধ করা হয়েছে। এই নাজাশ মানে কী?

তালাকের সাথে সুবহানাল্লাহ বললে তালাক হবে কি

প্রশ্ন (৭৭৪৪) : আমাদের এলাকার এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেওয়ার সময় সুবহানাল্লাহ বলে তালাক দিয়েছে। জানতে চাচ্ছি, তালাকের সাথে সুবহানাল্লাহ যুক্ত করলে তালাক হয় কি?

তালাকপ্রাপ্ত স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার পদ্ধতি কী

প্রশ্ন (৭৭৪২) : আমি শুনেছি, এক বা দুই তালাকে রজয়ী প্রদান করলে স্বামী তার স্ত্রীকে পুনরায় ফিরিয়ে নিতে পারে। জানতে চাচ্ছি, ফিরিয়ে নেওয়ার পদ্ধতি কী হতে পারে?

টেক্স ফাঁকি দিয়ে পণ্য এনে বিক্রি করলে কি হারাম হবে

প্রশ্ন (৭৭৪০) : আমার একটি কসমেটিকসের দোকান রয়েছে। আমার এক সাপ্লাইয়ার বিদেশ থেকে বিভিন্ন কসমেটিকস শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসে। সেই পণ্যগুলো কিছুটা কম দামে পাওয়া যাওয়ায় আমি তার কাছ থেকে ক্রয় করে আমার দোকানে বিক্রি করে থাকি। প্রশ্ন হল, সেই পণ্যগুলো বিক্রি করা কি আমার জন্য হারাম হবে?

ঝড়ের কারণে শ্রমিকেরা কাজ করতে না পারলে কি পারিশ্রমিক দিতে হবে

প্রশ্ন (৭৭৩৯) : আমি তিনজন শ্রমিককে মাটি কাটার জন্য ঠিক করে রেখেছিলাম। তার মাটি কাটতে এসেছেও। কিন্তু বৃষ্টির কারণে কাটতে পারেনি। এখন কি তাদেরকে আমার পারিশ্রমিক দিতে হবে?

জাতীয় মসজিদে নামাজ পড়ার মানত করলে অন্য কোথাও পড়া যাবে কি

প্রশ্ন (৭৭৩৭) : একবার কোন এক প্রসঙ্গে আমি মানত করেছিলাম, যদি আল্লাহ আমাকে এই সমস্যা থেকে মুক্তি দেন তাহলে জাতীয় মসজিদে দুই রাকাত নামাজ আদায় করব। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ঐ সমস্যা থেকে মুক্তি দান করেন। এখন কি আমাকে জাতীয় মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়তে হবে?