অনুসন্ধান

ফজরের নামাজের পর তাওয়াফ করলে তাওয়াফের নামাজ কখন পড়বে

প্রশ্ন (৭৭৭৩) : কেউ যদি ফজরের নামাজের পর তাওয়াফ করে তাহলে তাওয়াফের পর যে দুই রাকাত নামাজ পড়তে হয় সেটা কখন করবে? কারণ ফজরের পর তো নামাজ পড়া মাকরুহ।

পাগড়ি পরলে এক রাকাতে কত রাকাতের সওয়াব পাওয়া যায়

প্রশ্ন (৭৭৬৫) : পাগড়ি পরে নামাজ পড়লে নাকি এক রাকাতে অনেক রাকাতের সওয়াব পাওয়া যায়। আমি জানতে চাচ্ছি, পাগড়ি পরে নামাজ পড়লে এক রাকাতে কয় রাকাতের সওয়াব পাওয়া যায়?

পাগড়ি কি পোশাকের সুন্নত না নামাজের সুন্নত

প্রশ্ন (৭৭৬৪) : আগে শুনতাম, পাগড়ি পরলে অনেক সওয়াব পাওয়া যায়। পাগড়ি নামাজের বিশেষ সুন্নত। কিন্তু ইদানীং শুনতে পাচ্ছি, পাগড়ি পরলে নাকি কোন সওয়াব নেই। এটি নামাজের সুন্নত নয় বরং পোশাকের সুন্নত। আসলে কোনটা সঠিক?

পাগড়ি কি নামাজের পোশাক

প্রশ্ন (৭৭৬৩) : অনেক জায়গায় ইমাম সাহেবদেরকে দেখা যায় যে, নামাজের পূর্বে গুরুত্বের সাথে পাগড়ি পরে। এ থেকে অনুমিত হয়, পাগড়ি নামাজের একটি গুরুত্বপূর্ণ পোশাক। আসলেই কি তাই?

পণ্যের পরিবর্তে টাকা দিতে পারবে কি

প্রশ্ন (৭৭৬২) : এক ব্যক্তির সাথে আমার চুক্তি হয়েছে যে, আমি তাকে এক মাস পর পাঁচ মণ ধান দিব। এ জন্য সে আমাকে মণ প্রতি ৯০০ টাকা করে দিয়েছে। কিন্তু এখন ধানের মূল্য বেড়ে যাওয়ায় আমি চাচ্ছি, তাকে দুই মণ ধান না দিয়ে তার টাকা দিব। আর বাকি তিন মণ ধান দিব। এটা কি জায়েয হবে?

নির্দিষ্ট মসজিদে নামাজ আদায়ের মানত করলে কি মানা জরুরি

প্রশ্ন (৭৭৬১) : আমি আমাদের গ্রামের মসজিদে দশ রাকাত নামাজ পড়ার মানত করেছিলাম। কিন্তু অনেক ধরে গ্রামে যাওয়া হচ্ছে না। এখন কি আমি শহরের মসজিদে ঐ নামাজ পড়তে পারব?

নিজ বাড়িতে কাজ করার সময় যদি ভাড়া বাড়িতে থাকে তাহলে কি সেখানে গেলে মুসাফির হবে

প্রশ্ন (৭৭৫৯) : আমার বাড়ি নোয়াখালী শহরে। সেখানে আমার জায়গা জমি আছে। কিন্তু আমি ঢাকায় থাকি। এখন আমাদের বাড়িতে কাজ চলছে। তাই আমার মা, বোনেরা পাশের একটা বাসায় ভাড়া থাকছে। তো আমি যদি এখন ঢাকা থেকে সেখানে যাই তাহলে কি মুসাফির হব না মুকীম?