অনুসন্ধান

বাইয়ে সালামের ক্ষেত্রে চালের পরিবর্তে টাকা নিতে পারবে কি

প্রশ্ন (৭৪৭৫) : যদি কোন ব্যক্তি ১০০০০ টাকা ধার নেয় এ শর্তের উপর যে, সে ঋণদাতাকে ছয় মাস পর ২০ মণ চাল দেবে। এখন উল্লিখিত সময় হওয়ার পর ঋণদাতার চালের প্রয়োজন না থাকায় বা ক্রয়-বিক্রয়ের ঝামেলা থেকে বাঁচার জন্য উভয়ের সম্মতিক্রমে চালের পরিবর্তে বাজার দর হিসেবে উক্ত চালের মূল্য গ্রহণ করা ঋণ দাতার জন্য জায়েয হবে কি?

মূল্য অগ্রিম প্রদান করে পণ্য বাকিতে গ্রহণ যাবে কি

প্রশ্ন (৭৪৭৪) : আমাদের এলাকায় নিয়ম আছে যে, কার্তিক মাসে কৃষকরা বিত্তশালী বা ব্যবসায়ীর কাছ থেকে আলু উঠানোর পূর্বে আলুর উপর দাম ধরে অগ্রিম টাকা নেয়। এর বিনিময়ে ফাল্গুন মাসে আলু উঠানোর সময় শতকরা হারে এক মন করে আলু দিয়ে থাকে। বাজারে আলুর দাম কম হোক বা বেশি হোক- এর প্রতি কোনো লক্ষ্য রাখা হয় না। শরিয়তের দৃষ্টিতে তা কি বৈধ?

বাকি বিক্রিতে মূল্য কিছুটা বেশি নেওয়া জায়েয আছে কি

প্রশ্ন (৭৪৭৩) : আমি একজন সার ব্যবসায়ী। নগদ ও বাকি উভয়ভাবে বিক্রি করে থাকি। তবে যখন ক্রেতা বাকি ক্রয়ের জন্য আসে তখন নগদের যে মূল্য (বাজার মূল্য) তার থেকে বাকি ক্রয়ে ৩০০ বা ৪০০ টাকা বেশি মূল্য শর্ত করে থাকি। যেমন এক বস্তা সারের নগদ মূল্য ১০০০ টাকা আর বাকিতে ১৩০০ বা ১৫০০ নিয়ে থাকি। ক্রেতা এ শর্ত অনুযায়ী ক্রয় করে থাকে। উল্লেখ্য, টাকা কবে দেবে তা নির্দিষ্ট করা হয় না। এক মাস পরেও দিতে পারে বা এক বছর পরেও দিতে পারে। জানার বিষয় হল, এ পদ্ধতিতে ক্রয়-বিক্রয় বৈধ হবে কি? যদি বৈধ না হয় তাহলে কোন পদ্ধতিতে বৈধ হবে?

ঋণের পরিবর্তে পণ্য ক্রয় করে ঋণগ্রহীতার কাছে লাভে বিক্রি করা জায়েয আছে কি

প্রশ্ন (৭৪৭১) : আমাদের একটি সোসাইটি রয়েছে। এর কার্যক্রম হলো, কোন গ্রাহক ঋণের আবেদন করলে তাকে নগদ অর্থ না দিয়ে ঋণগ্রহীতার ইচ্ছাধীন সোসাইটির পক্ষ থেকে মালামাল ক্রয় করে সোসাইটির জিম্মায় আনা হয়। যেমন ধান, চাল, সেলাইমেশিন ইত্যাদি। অতঃপর গ্রাহকের কাছে এক বছর বা দুই বছর মেয়াদি মাসিক কিস্তির মাধ্যমে বাকিতে কিছু বেশি মূল্যে বিক্রি করা হয়। উক্ত লেনদেনটি কি শরিয়তসম্মত?

মুরাবাহা চুক্তিতে অধিক মুনাফা গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৭৪৭০) : আমাদের এলাকায় একটি সমিতি আছে, যাতে টাকা বিনিয়োগ এভাবে হয়ে থাকে যে, কোন সদস্য টাকা নিতে চাইলে তাকে টাকা না দিয়ে টাকার পরিবর্তে মাল ক্রয় করে দেয়া হয়। যেমন ৫০০০ টাকা নিতে চাইলে এর পরিবর্তে ৫০০০ টাকার মাল ক্রয় করে দেওয়া হয় এবং বলা হয় যে, তিন মাস পর ৫০০০ টাকার পরিবর্তে ৮০০০ টাকা দিতে হবে। এখন জানার বিষয় হলো, উক্ত পদ্ধতিতে এভাবে বাকিতে এত বেশি করে বিক্রয় করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে কি?

ইদ্দতের মাঝে বিবাহের মাধ্যমে কি প্রথম স্বামীর জন্য বৈধ হবে

প্রশ্ন (৭৪৬৫) : আমার এক বন্ধু তার স্ত্রীকে ৩ তালাক দেওয়ার পর অন্য এক ব্যক্তি সে মহিলাকে ইদ্দত চলা অবস্থায় বিয়ে করে। তাদের মাঝে স্বামী স্ত্রী সুলভ সম্পর্কও হয়। কিছুদিন পর উক্ত ব্যক্তি সেই মহিলাকে তালাক দিয়ে দেয়। আমার প্রশ্ন হলো, উক্ত মহিলাকে পুনরায় বিয়ে করা কি আমার বন্ধুর জন্য বৈধ হবে?

রোজা রেখে বেশি অসুস্থ হয়ে গেলে পরবর্তী রোজার জন্য ফিদয়া দিতে পারবে কি

প্রশ্ন (৭৪৬৪) : আমার চাচা বিভিন্ন রোগে আক্রান্ত। রোজা রাখলে তিনি অত্যাধিক অসুস্থ ও দুর্বল হয়ে পড়েন। এই রমজানে কষ্ট করে রোজা রাখার চেষ্টা করেন। কয়েকটি রোজা রাখার পর তিনি পুনরায় অসুস্থ ও দুর্বল হয়ে পড়েন। যার ফলে পরবর্তী রোজাগুলো আর রাখতে পারেননি। এখন আমার জানার বিষয় হলো, তিনি রোজা রাখার পরিবর্তে ফিদয়া দিতে পারবেন কি?

কেউ কোনো নবীকে গালি দিলে কি কাফের হয়ে যাবে

প্রশ্ন (৭৪৬৩) : এক খ্রিস্টান ব্যক্তি রাসূল (সা.)- কে মন্দ বললে আমার এক বন্ধু ঈসা (আ.)-কে বিরূপ মন্তব্য করে বসে। আমি জানতে চাচ্ছি, এতে কি আমার বন্ধুটির ঈমান চলে যাবে?

নিম্নের পদ্ধতিতে ঋণ দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৪৬১) : ঋণের পরিমাণ হিসেবে ফরম বানিয়ে ঋণগ্রহীতার সাথে সেই ফরমের মাধ্যমে চুক্তি করা যাবে? মেয়াদ শেষ হলে নতুন করে ফরম কিনতে হবে। আর ফরমের মূল্যও অনেক বেশি রাখা হয়।

অনৈসলামী কাপড় সেলাই করা যাবে কি

প্রশ্ন (৭৪৫৮) : আমার টেইলার্সে অনেকে বিভিন্ন স্টাইলের কাপড় সেলাই করতে দিয়ে যায়, যা বাহ্যত মনে হয় শরিয়ত অনুমোদিত নয়। এমন কাপড় সেলাই করা কি আমার জন্য বৈধ হবে?

স্বামীর জিম্মায় স্ত্রীর মহর আবশ্যক থাকলে স্বামী যাকাত নিতে পারবে কি

প্রশ্ন (৭৪৫৭) : আমার উপর স্ত্রীর মহর আবশ্যক হয়ে আছে। বর্তমানে তা পরিশোধের সক্ষমতা আমার নেই। আবার আমি নেসাব পরিমাণ মালের মালিকও নই। এমতাবস্থায় আমি কি যাকাত খেতে পারব?

স্ত্রী মারা যাবার পর স্বামী তার শাশুড়ির সাথে দেখা করতে পারবে কি

প্রশ্ন (৭৪৫৬) : আমার বন্ধুর স্ত্রী কিছুদিন আগে মারা যায়। তার এক আত্মীয় বলেছে যে, স্ত্রী মারা গেলে স্বামী তার শাশুড়ির সাথে আর দেখা করতে পারে না। প্রশ্ন হলো, তার ঐ বন্ধুর কথাটি কি ঠিক?