ঋতুস্রাব অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করার অবকাশ আছে কি
প্রশ্ন (৭৯০) : আমি একজন জেনারেল শিক্ষিতা মহিলা। ইসলামী শিক্ষার প্রতি গভীর শ্রদ্ধা ও আগ্রহ রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমি যখন বিশেষ অসুস্থ (হায়েজ) অবস্থায় থাকি তখনও আমার স্বামী আমার সাথে মিলিত হওয়া থেকে বিরত থাকতে পারেন না। বাঁধা দেয়ার চেষ্টা করা হলে তিনি বলেন, আমি তোমার চেয়ে ভালো জানি। এভাবে তার সঙ্গে আমার ১০/১২ বছর সংসার চলছে। এখন আমি খুব অশান্তিতে আছি তাই দয়া করে এই বিষয়ে বিস্তারিত জানালে উপকৃত হব। ক. ঋতুস্রাব অবস্থায় স্ত্রী সহবাসের কোনো সুযোগ আছে কি? খ. যদি তিনি সংশোধন হন তাহলে আমার বা তার ওপর কোনো কাফফারা ওয়াজিব হবে কি? গ. আর যদি সংশোধন না হন তাহলে আমি কী করতে পারি?