দাফনের পূর্বে বয়ান করা যাবে কি

প্রশ্ন (৩৭৭৬) : আমাদের গ্রামে ইমাম সাহেব দাফনের পূর্বে উপস্থিত লোকদেরকে সংক্ষেপে বয়ান করে থাকেন। জানতে চাচ্ছি, এভাবে দাফনের পূর্বে বয়ান করা কতটুকু শরিয়ত সম্মত?

স্বপ্নের কারণে কোন সাহাবীর কবর স্থানান্তর করা হয়েছিল

প্রশ্ন (৩৬৬৯) : আমি একটি বইয়ে পড়লাম, একজন সাহাবী জনৈক ব্যক্তিকে স্বপ্নে দেখিয়েছিল যেন তার কবর স্থানান্তর করা হয়। কারণ তার কবরে পানি ঢুকছিল। জানতে চাচ্ছি, সেই সাহাবীর নাম কী?

কবর স্থানান্তরের প্রয়োজন দেখা দিলে কিভাবে করবে

প্রশ্ন (৩৬৪৮) : নদী ভাঙ্গনের কারণে আমাদের এলাকার কিছু কবর নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। এলাকার লোকেরা চাচ্ছি, সে কবরগুলো দূরে কোথায় নিয়ে দাফন করতে। প্রশ্ন হল, কবরগুলো কিভাবে স্থানান্তর করতে পারি?

কবর স্থানান্তরের পর ব্যক্তিগত কাজে তা ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৩৬৪৭) : আমি কিছুদিন আগে একটি জমি ক্রয় করি। সেখানে অনেক পুরাতন কবর রয়েছে। সেই জমিতে আমি একটি অ্যাপার্টমেন্ট করতে চাচ্ছি। প্রশ্ন হল, আমি সেই কবর স্থানান্তর করে সেই জায়গা নিজের কাজে ব্যবহার করতে পারব কি?

কবর সংরক্ষণের জন্য স্থানান্তর করা যাবে কি

প্রশ্ন (৩৬৪৬) : আমাদের বাগানের এক পাশে পুরাতন কিছু কবর আছে। বিভিন্ন কারণে এই কবরগুলোর অসম্মান হচ্ছে। আমরা চাচ্ছি, কবরগুলোর যেন অসম্মান না হয় তাই এগুলো স্থানান্তর করে কবরস্থানে দাফন করতে। জানতে চাচ্ছি, সংরক্ষণের জন্য এগুলো স্থানান্তর করা যাবে কি?

মুমিনের কবরকে কি সত্তর গজ প্রশস্ত করে দেওয়া হবে

প্রশ্ন (৩৫৭০) : আমি একটি বইয়ে পড়েছি, মুমিন ব্যক্তি মুনকার ও নাকীর ফেরেশতাদ্বয়ের প্রশ্নের জবাব দিতে পারলে তার কবরকে সত্তর গজ পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। আমি জানতে চাচ্ছি, এই তথ্যের কোনো রেফারেন্স আছে কি?

কবরে কাফেরদের জন্য কি অন্ধ ফেরেশতা নিযুক্ত করা হবে

প্রশ্ন (৩৫৪৬) : কিছুদিন আগে ইউটিউবে জনৈক বক্তার বয়ান শুনছিলাম। বয়ানের একপর্যায়ে তিনি বললেন, কাফেরদের জন্য কবরে একজন অন্ধ ফেরেশতা নিযুক্ত করা হবে। তিনি তাদেরকে শাস্তি দিবেন। প্রশ্ন হল, উক্ত বক্তা সাহেবের বক্তব্য কি সঠিক?

দাফনের পর সওয়াল জবাব শিক্ষা দেওয়া যাবে কি

প্রশ্ন (৩৫৩০) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, কেউ মারা গেলে তাকে দাফনের পর তার কবরে হাত রেখে তাকে কবরের সওয়াল জবাব শিক্ষা দেওয়া হয়, যেন সে ফেরেশতাদের সওয়ালের জবাব দিতে পারে। প্রশ্ন হল, উক্ত কাজ বৈধ কি?

টাকার মাধ্যমে কবরস্থানের জমি বরাদ্দ দেওয়া যাবে কি

প্রশ্ন (৩৪১৮) : আমাদের এলাকায় ওয়াকফকৃত একটি কবরস্থান রয়েছে। সেখানে কবর দেওয়ার জন্য কবরের জায়গা কবরস্থান রক্ষণাবেক্ষণ কমিটির কাছ থেকে টাকার মাধ্যমে ক্রয় করতে হয়। উক্ত টাকা কমিটি কবরস্থানের রক্ষণাবেক্ষণে ব্যয় করে থাকে। প্রশ্ন হল, এভাবে ওয়াকফকৃত কবরস্থানে কবরের জায়গা টাকার মাধ্যমে বরাদ্দ দিয়ে রাখা যাবে কি?

পাপাচারী মুমিন ব্যক্তি কবরের সওয়ালের জবাব দিতে পারবে কি

প্রশ্ন (৩১৭৯) : আমি শুনেছি, কবরে তিনটি সওয়াল করা হবে। মুমিন ব্যক্তিরা সেই সওয়ালের জবাব দিতে পারবে। আমি জানতে চাচ্ছি, যে সকল মুমিনরা পাপাচারী, তারা সেই সওয়ালের জবাব দিতে পারবে কি?