জানাযার নামাজ

একাধিকবার জানাজা নামাজ পড়ার বিধান কী

প্রশ্ন (৪৫২৬) : বর্তমানে অনেক সময় দেখা যায়, গুরুত্বপূর্ণ ব্যক্তির ক্ষেত্রে একাধিকবার জানাজা নামাজ পড়া হয়। শরিয়তে একাধিকবার জানাজা নামাজ পড়ার বিধান কী?

জানাযার পূর্বে কথা বলা যাবে কি

প্রশ্ন (৩৭৭১) : অনেক স্থানে দেখা যায় জানাযার পূর্বে মৃতের আত্মীয় কথা বলে থাকে। জানতে চাচ্ছি, এভাবে জানাযার ‍পূর্বে কথা বলা শরিয়ত সম্মত কি?

জানাযার নামাজে কখন হাত ছাড়বে

প্রশ্ন (৩১৪৩) : জানাযার নামাজে কখন হাত ছাড়বে? কাউকে দেখা যায় সালাম ফিরানোর আগে হাত ছেড়ে দিতে। আবার কাউকে দেখা যায় সালাম ফিরানোর পর হাত ছাড়তে।

জন্মের পর কাঁদলে কি গোসল দেওয়া লাগবে

প্রশ্ন (২৯৮৮) : আমার এক আত্মীয়ার কিছুদিন আগে একটি সন্তান জন্মগ্রহণ করে। জন্মের পর বাচ্চাটি একবার কান্না করে। তারপর মারা যায়। পরিবারের কিছু লোক বাচ্চাটিকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাযার নামাজ পড়ায়। প্রশ্ন হল, সেই বাচ্চাটিকে গোসল দেওয়া কি ঠিক হয়েছে?

সন্তান জানাযার নামাজ পড়ালে পিতা-মাতার কোনো উপকার হয় কি

প্রশ্ন (২৮১৫) : আমার নানি ওসিয়ত করে গিয়েছেন, যেন মামা তার জানাযার নামাজ পড়ান। আমার জানার বিষয় হল, সন্তান জানাযার নামাজ পড়ালে কি পিতা মাতার কোনো ফায়দা হয়?

জানাজা আগে না সুন্নত নামাজ আগে

প্রশ্ন (২৭৩৫) : আমাদের মসজিদের বাহিরে খোলা মাঠে জানাজার নামাজ আদায় করা হয়। যদি কোন জানাজা আসে তাহলে ইমাম সাহেব সুন্নত নামাজ পড়ে জানাজার জন্য যেতে বলেন। এটি কি সঠিক পদ্ধতি না আগে জানাজা পড়ে এর পর সুন্নত নামাজ পড়বে?

জানাযার নামাজের কাতার বেজোড় করা কি জরুরি

প্রশ্ন (২৫৫৮) : কিছুদিন আগে আমাদের এলাকায় একটি জানাযার নামাজের সময় এলাকার একজন মেম্বার বলেন, জানাযার নামাজের কাতার বেজোড় হওয়া জরুরি। তখন তিনি উপস্থিত লোকদেরকে নিয়ে কাতার সংখ্যা বেজোড় বানিয়ে নামাজ আদায় করেন। আমার প্রশ্ন হল, জানাযার নামাজে কাতার সংখ্যা বেজোড় হওয়া কি জরুরি? বেজোড় না হলে কি নামাজ হবে না?

অজু করতে গেলে জানাযার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা করলে কী করবে

প্রশ্ন (২৫০৭) : কারও যদি অজু না থাকে এমতাবস্থায় কোন জানাযার নামাজ পড়তে দেখে এবং অজু করতে গেলে জানাযার নামাজ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করে তাহলে কি সে তায়াম্মুম করতে পারবে?

জানাজার নামাজ পড়িয়ে টাকা নেওয়া জায়েয আছে কি

প্রশ্ন (২২১৫) : এক ব্যক্তি জানাজার নামাজ পড়িয়ে টাকা দাবি করেছে। এবং মৃতের স্বজনরাও তাকে টাকা দিয়েছে। এক আলেম বলল, জানাজার নামাজ পড়িয়ে তার আত্মীয়-স্বজন থেকে টাকা নেওয়া জায়েজ নয়। ঐ আলেমের কথা কি ঠিক?

জানাযার খাট কাঁধে করে নেয়ার সময় উঁচু আওয়াজে কি যিকর করা নিষিদ্ধ

প্রশ্ন (২২০৩) : আমি আমার খালুর জানাযার খাট কাঁধে করে নেয়ার সময় উঁচু আওয়াজে কালিমায়ে শাহাদাত পড়েছি একজন আমাকে বলল, এই অবস্থায় কালিমায়ে শাহাদাত জোরে পড়া নিষিদ্ধ। জানতে চাই, তার কথা কি ঠিক?