কুরবানী

জুমআর দিন দ্রুত মসজিদে আসলে কি উট কুরবানীর সওয়াব পাওয়া যায়

প্রশ্ন (৬৪০৮) : একটি বইয়ে পেলাম, কোনো ব্যক্তি যদি জুমআর দিন আগে আগে মসজিদে আসে, তাহলে সে একটি উট কুরবানীর সওয়াব পাবে। জানতে চাচ্ছি, এটা কি ঠিক আছে?

খুতবার শুরু হলে কি আর ফজিলত লাভ হয় না

প্রশ্ন (৬৩৯৬) : শুনেছি, জুমআর দিন মসজিদে আগে আগে গেলে ফজিলত লাভ হয়। জানতে চাচ্ছি, কেউ যদি খুতবার সময় মসজিদে যায়, তাহলে সে কি মসজিদে আগমনের কোনো ফজিলত পাবে না?

কুরবানি না করে আকীকা দিলে গুনাহ হবে কি

প্রশ্ন (৫৮৮৮) : আমার উপর কুরবানি আবশ্যক। আবার আমার সন্তানের আকীকাও দেওয়া হয়নি। কুরবানি অথবা আকীকা, দু’টির যে কোনো একটি দেওয়ার সামর্থ্য আমার আছে। দু’টি এক সাথে দেওয়ার সামর্থ্য নেই। জানতে চাচ্ছি, আমি কি কুরবানি না করে আকীকা করব?

একটি উটে কি ১০ জন শরিক হতে পারে

প্রশ্ন (৫৮৮২) : একটি সহিহ হাদিসে দেখলাম, একটি গরুতে ৭ জন শরিক হতে পারলেও একটি উটে ১০ জন শরিক হতে পারে। জানতে চাচ্ছি, আসলেই কি একটি উটে ১০ জন শরিক হওয়া যায়?

মক্কায় পনের দিন থাকলে কি কুরবানি করতে হবে

প্রশ্ন (৫৪২৯) : হজ্বের সময় বাংলাদেশীরা তামাত্তু হজ্বের কুরবানি করে থাকে। কোনো বাংলাদেশী যদি মক্কায় পনের দিন থাকার নিয়ত করে তাহলে তার উপর কুরবানি আবশ্যক হবে কি?

গরুর বদলে ছাগল দেওয়া যাবে কি

প্রশ্ন (৫৩৭৪) : জনৈক ব্যক্তি মান্নত করেছে যে, তার উক্ত কাজটি পূর্ণ হলে সে একটি গরু কুরবানি করবে। জানতে চাচ্ছি, তার কাজ পূর্ণ হলে সে গরুর বদলে ছাগল কুরবানি করতে পারবে কি?

পশু জবাইয়ের আগে কুরবানিদাতাদের নাম নেওয়া কি জরুরি

প্রশ্ন (৫৩০৫) : কুরবানির সময় দেখা যায়, কুরবানির পশু জবাইয়ের আগে কুরবানিদাতাদের নাম পাঠ করা হয়। জানতে চাচ্ছি, এভাবে কুরবানির আগে কুরবানিদাতাদের নাম নেওয়া কি জরুরি?

নাম উল্লেখ না করলে কি কুরবানি হবে না

প্রশ্ন (৫২৯০) : গত কুরবানি ঈদের সময় আমি আমাদের গরু কুরবানি করতে উদ্দত হই। সে সময় আমাদের এক শরিক বলেন, সকল শরিকদের নাম নিতে। অন্যথায় কুরবানি হবে না। আমার সকল শরিকদের নাম মনে ছিল না। ফলে এভাবে জবাই করি যে, এই কুরবানিতে যারা শরিক, তাদের সকলের পক্ষ থেকে। এরপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করি। প্রশ্ন হল, উক্ত কুরবানি কি শুদ্ধ হয়েছিল?

গর্ভবতী নারীর স্বামী জবাই করতে পারবে কি

প্রশ্ন (৫২৭০) : আমি প্রতি বছর নিজেদের গরু নিজেই কুরবানী করি। এ বছর আমার স্ত্রী গর্ভবতী। পরিবারের মুরব্বীরা বলল এ বছর জবাই না করতে। কারণ, এতে নাকি আমার স্ত্রীর ক্ষতি হবে। প্রশ্ন হল, তাদের এই বিশ্বাস কতটুকু সঠিক?

গর্ভবতী নারী থাকলে কি সেই ঘরে কুরবানী করা যায় না

প্রশ্ন (৫২৬৮) : আমাদের গ্রামে একটি বিষয় প্রচলিত আছে যে, যে ঘরে গর্ভবতী নারী থাকে সে ঘরে কুরবানী দেওয়া যায় না। দিলে উক্ত গর্ভবতীর সন্তানের ক্ষতি হয়। জানতে চাচ্ছি, উক্ত ধারণাটি শরিয়ত সম্মত কি?

আকীকার পশুর মাংস কি পিতা মাতা খেতে পারে না

প্রশ্ন (৫২৫৪) : কিছুদিন আগে আমি আমার সন্তানের আকীকা দেই। তখন আমার এক আত্মীয় বলল, আকীকার মাংস সন্তানের পিতা মাতা খেতে পারবে না। অন্যরা খেতে পারবে। প্রশ্ন হল, এ ব্যাপারে শরিয়তের বিধান কী?

হাদিয়ার পশু দ্বারা ওয়াজিব কুরবানী আদায় হবে কি

প্রশ্ন (৫২৩৯) : আমার উপর কুরবানী ওয়াজিব। এ বছর শ্বশুর বাড়ি থেকে একটি গরু হাদিয়া পেয়েছি। জানতে চাচ্ছি, উক্ত গরু দ্বারা আমি আমার ওয়াজিব কুরবানী আদায় করতে পারব কি?

মৃত ব্যক্তির নামে কুরবানী করা যাবে কি

প্রশ্ন (৫২৩২) : শুনলাম, মৃত ব্যক্তির নামে নাকি কুরবানী করা যায় না। অথচ আমি প্রতি বছর আমার মৃত বাবার নামে কুরবানী করে থাকি। তাহলে আমার উক্ত কাজটি কি ভুল ছিল?

মৃত ব্যক্তির আকীকা করতে হবে কি

প্রশ্ন (৫২২৮) : আমার এক মামার আকীকা করা হয়নি। তিনি এ বছর কুরবানীর সময় তার আকীকা করতে চেয়েছিলেন। কিন্তু কুরবানী ঈদের এক মাস আগেই তার ইন্তেকাল হয়। জানতে চাচ্ছি, তার উক্ত আকীকা কি করতে হবে?