কুরবানী

বণ্টনের জন্য মসজিদ কমিটির কাছে মাংস জমা দেওয়া যাবে কি

প্রশ্ন (৫২২৫) : আমাদের গ্রামে একটি নিয়ম করা আছে যে, গ্রামের সবাই তো আর কুরবানী করতে পারে না, তাই যারা কুরবানী করবে, তারা তাদের মাংসের নির্দিষ্ট একটি অংশ মসজিদ কমিটির কাছে জমা দিবে। মসজিদ কমিটি সেগুলো গ্রামের সকল মানুষের মাঝে বণ্টন করে দিবে। যারা কুরবানী দেয়নি, তারা যেন কুরবানীর মাংস থেকে বঞ্চিত না হয়, তাই এই নিয়ম করা হয়েছে। জানতে চাচ্ছি, শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা আছে?

চোরাই মাল বিক্রিকারীর সাথে কুরবানী দেওয়া যাবে কি

প্রশ্ন (৫২০৫) : এ বছর কুরবানীর জন্য খুঁজছিলাম। এলাকার এক ব্যক্তি শরিক হতে আগ্রহী। কিন্তু সে চোরাকারবারীদের সাথে জড়িত। বিভিন্ন চোরাই জিনিস সে মার্কেটে বিক্রি করে থাকে। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তিকে শরিক হিসেবে নেওয়া যাবে কি?

খাবারের শর্তে নিযুক্ত কর্মচারীকে কুরবানীর মাংস খাওয়ানো যাবে কি

প্রশ্ন (৫২০৩) : আমাদের বাসায় একজন পাহারাদার নিযুক্ত করা হয়েছে এই শর্তে যে, তাকে খাবার ও ১০ হাজার টাকা প্রতি মাসে দেওয়া হবে। জানতে চাচ্ছি, উক্ত পাহারাদারকে কুরবানীর মাংস খাওয়ানো যাবে কি?

কুরবানীদাতা প্রথম দশকে নখ ইত্যাদি কাটলে গুনাহ হবে কি

প্রশ্ন (৫২০২) : গত সপ্তাহে আমাদের মসজিদের খতিব সাহেব যারা কুরবানী করবে তাদেরকে জিলহজ্ব মাসের প্রথম দশকে নখ, চুল ইত্যাদি কাটতে নিষেধ করে দিয়েছেন। জানতে চাচ্ছি, কেউ যদি কাটে তাহলে কি তার গুনাহ হবে?

কোন দেশ হিসেবে নখ, চুল কাটবে

প্রশ্ন (৫১৯৭) : আমি সৌদীতে থাকি। আমার উপর কুরবানী ওয়াজিব। আমি বাংলাদেশে আমার ভাইকে বলেছি আমার নামে একটি গরু কুরবানী করতে। আমি শুনেছি, যারা কুরবানী করবে তারা কুরবানী করার আগ পর্যন্ত চুল, নখ ইত্যাদি কাটবে না। জানতে চাচ্ছি, সৌদীতে যেহেতু একদিন আগে ঈদ হয়ে থাকে তাহলে আমি কোন দেশ হিসেবে নখ, চুল কাটবো?

কোন দেশ হিসেবে কুরবানী করবে

প্রশ্ন (৫১৯৬) : জনৈক ব্যক্তি সৌদী প্রবাসী। সে কুরবানীর জন্য একটি পশু ক্রয় করে। কিন্তু ইমার্জেন্সি এক কারণে ঈদের দুইদিন আগে বাংলাদেশে চলে আসে। আসার আগে এক ব্যক্তিকে উক্ত পশু ঈদের দিন কুরবানী করার নির্দেশ দিয়ে আসে। প্রশ্ন হল, তার উক্ত পশু কোন দেশ হিসেবে কুরবানী করবে? কারণ, সৌদীতে যেদিন ১০ তারিখ বাংলাদেশে সেদিন ৯ তারিখ?

অনুমতি ছাড়া কুরবানি দিলে কুরবানি শুদ্ধ হবে কি

প্রশ্ন (৫১৭৮) : এ বছর আমি আমার মায়ের পক্ষ থেকে একটি কুরবানি করে দেই। তবে তার কাছ থেকে কোনো অনুমতি নেইনি। জানতে চাচ্ছি, উক্ত কুরবানি দ্বারা কি তার ওয়াজিব কুরবানি আদায় হবে?

কুরবানীর ভাগের টাকা সমান হওয়া কি জরুরি

প্রশ্ন (৫১১৭) : আমরা পাঁচ ভাই মিলে প্রতি বছর পাঁচ ভাগে একটি গরু কুরবানী করি। আমাদের এক ভাই বিদেশে থাকেন। যে টাকা দিয়ে গরু কেনা হয় তার অর্ধেক তিনি দিয়ে থাকেন। বাকি টাকা আমরা হিসেব করে চার ভাই দিয়ে থাকি। জানতে চাচ্ছি, এতে কি আমাদের সবার কুরবানী হচ্ছে?

গরিব ব্যক্তি প্রাপ্ত কুরবানীর মাংস বিক্রি করতে পারবে কি

প্রশ্ন (৫০৯৪) : আমাদের এলাকায় গরিব ব্যক্তিরা সারাদিন কুরবানীর মাংস বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করে বিকালে বাজারে তা বিক্রি করে দেয়। জানতে চাচ্ছি, তাদের এ কাজটি বৈধ হচ্ছে কি?