সাহাবায়ে কেরাম

মাসআলার ক্ষেত্রে মতবিরোধ কি সাহাবায়ে কেরামের যামানা থেকেই ছিল

প্রশ্ন (৩০৮৪) : বর্তমানে আমরা দেখতে পাই, হুজুরদেরকে কোন একটি মাসআলা জিজ্ঞাসা করলেই একজন একেক রকম উত্তর দেয়। আবার শুনি, কয়েকটি মাযহাবও আছে। একেক মাযহাবে নাকি একেক রকম মাসআলা। সাহাবায়ে কেরামের যামানায় কি এগুলো ছিল?

কিভাবে আমাদের ভ্রাতৃত্ব বন্ধনকে সুদৃঢ় করতে পারি

প্রশ্ন (৩০৮১) : আমাদের পরস্পরের মাঝে যে হিংসা-বিদ্বেষ, মারামারি কাটাকাটি হয়, এ থেকে দূরে থেকে আমরা কীভাবে ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে পারি?

ইসলামবিদ্বেষী মিডিয়াগুলোর বিরুদ্ধে আমাদের করণীয় কী

প্রশ্ন (৩০৩৬) : বর্তমান মিডিয়াগুলো ইসলামের উপর কালিমা লেপনে সর্বদা সচেষ্ট থাকে। কিন্তু আমরা তাদের জবাবে তেমন কিছুই করছি না। এক্ষেত্রে আমাদের করণীয় কী হতে পারে?

টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কি

প্রশ্ন (২৭৪০) : আমরা তো টাকা দিয়ে ফিতরা আদায় করে থাকি। কিন্তু বর্তমানে কেউ কেউ বলে টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে না। এ ব্যাপারে আপনাদের কাছে জানতে চাচ্ছি। দয়া করে সঠিক সমাধান দিবেন।

ইমামদের ইখতেলাফের ক্ষেত্রে করণীয় কী

প্রশ্ন (২৭২৩) : যদি শরিয়তের কোনো মাসআলায় ইমাম আবু হানিফা (রহ.) ও ইমাম শাফেয়ী (রহ.) এর মতবিরোধ দেখা যায় তাহলে একজন মুসলমানের স্বতন্ত্র ব্যক্তি হিসেবে কার মত গ্রহণ করা উচিৎ? যেমন বিতরের নামাজে দোয়ায়ে কুনুত ও কুনুতে নাজেলা পড়া। এক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য হবে?

আবূ বকর রা. কি তার সব সম্পত্তি দান করে দিয়েছিলেন

প্রশ্ন (২৫০৩) : একটি ঘটনা অনেক বক্তার মুখে শুনতে পাই। সেটি হল আবূ বকর রা. নাকি তার সব সম্পত্তি আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছিলেন। এটি কি সঠিক ঘটনা?

পুরুষদের জন্য চুল ও দাঁড়িতে মেহেদি দেওয়া কি সুন্নত

প্রশ্ন (১৮৭০) : আমাদের এলাকার এক ব্যক্তি বলল, চুল ও দাঁড়িতে মেহেদি দেওয়া সুন্নত। কারণ রাসূল (সা.) চুল ও দাঁড়িতে মেহেদি দিয়েছিলেন। আমার প্রশ্ন হলো, ঐ ব্যক্তির কথা কি সঠিক? পুরুষদের জন্য চুলে মেহেদি দেওয়া কি সুন্নত?

রক্ত কি হারাম

প্রশ্ন (১৬১৭) : রক্ত কি হারাম? যদি হারাম হয়ে থাকে তাহলে একটি হাদিসে পেয়েছি যে, সাহাবায়ে কেরাম রাসূল (সা.)-এর রক্ত পান করেছেন। তবে কি তারা রক্ত পান করে হারাম কাজ করেছেন?