সাহাবায়ে কেরাম

জান্নাতের সুসংবাদ কি শুধুমাত্র ১০ জন সাহাবীই পেয়েছিলেন

প্রশ্ন (১৪৯৫) : লোকমুখে প্রচলিত যে, জান্নাতের সুসংবাদ শুধুমাত্র ১০ জন সাহাবী পেয়েছিলেন। যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। আমার প্রশ্ন হলো, বিষয়টি কি আসলে এমনই? অন্য কোনো সাহাবী কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জান্নাতের সুসংবাদ পাননি?

গায়েবানা জানাযা পড়া যাবে কি

প্রশ্ন (১৪৯৩) : আমাদের এলাকায় কিছুদিন আগে একটি গায়েবানা জানাযার আয়োজন করা হয়। এ নিয়ে এলাকার লোকেরা দুই দলে ভাগ হয়ে গিয়েছে। এক দলের মতে গায়েবানা জানাযা জায়েয নেই, আর আরেক দলের মতে জায়েয এবং তারা দলিল দেয়, রাসূল (সা.) বাদশা নাজাশীর গায়েবানা জানাযা পড়েছিলেন। প্রশ্ন হলো, কোন দলের বক্তব্য সঠিক? দলিলসহ জানতে চাই।

ইস্তিঞ্জার সময় মাথা ঢাকতে হবে কি

প্রশ্ন (১৪২১) : ইস্তিঞ্জার সময় মাথা ঢাকার বিধান কি? আমাদের এলাকার এক ব্যক্তি বলেছে, ইস্তিঞ্জার সময় মাথা ঢাকা না ঢাকা সমান কথা। উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

ওসিলা গ্রহণ কি শরিয়ত অনুমোদিত

প্রশ্ন (১২৪১) : ওসিলার অর্থ কী? রাসূল (সা.) এর যামানায় কিংবা সাহাবায়ে কেরামের যামানায় ওসিলা দিয়ে দোয়া করার কোনো দৃষ্টান্ত আছে কি?

ঝাড়ফুঁক করা কি বৈধ

প্রশ্ন (১২০৩) : আমাদের এলাকার একজন আলেম ঝাড়ফুঁক করে থাকেন। আমি জানতে চাচ্ছি, ইসলামি শরিয়তে এর কোনো অস্তিত্ব আছে কি?

পর্দার সম্পর্ক কি অন্তরের সাথে

প্রশ্ন (১১৮৬) : আমার এক বন্ধু বলে থাকে যে, কুরআনে নারীদেরকে পর্দা করতে বলা হয়েছে, এর সম্পর্ক অন্তরের সাথে। অন্তরে অন্তরে ভালো থাকলেই চলবে। বাহ্যিক পর্দা না করলেও চলবে। বরং বাহ্যিকভাবে শালীন পোশাক পরলেই যথেষ্ট। তার একথা কতটুকু সঠিক?

খলিফা রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন মন্ত্রণালয় খুলে তাতে মন্ত্রী নিয়োগ দিতে পারবে কি

প্রশ্ন (১০৩৫) : ইসলামি রাষ্ট্রের খলিফা রাষ্ট্রের কাজ সূচারুরূপে আঞ্জাম দেওয়ার জন্য বিভিন্ন মন্ত্রণালয় বানিয়ে তাতে মন্ত্রী নিয়োগ দিতে পারবে কি? এ ব্যাপারে ইসলাম কী বলে?

শবে মেরাজ পালন করার বিধান কী

প্রশ্ন (৯৭১) : আমাদের এলাকায় খুব ধুমধামের সাথে শবে মেরাজ পালন করা হয়। জনৈক আলেম বললেন, শবে মেরাজ পালন করা বিদআত। আমি জানতে চাচ্ছি, ইসলাম এ ব্যাপারে কী বলে?

কুরআনা শরিফ পড়িয়ে হাদিয়া বা পারিশ্রমিক গ্রহণ করা জায়েয আছে কি

প্রশ্ন (৮৭৯) : আমাদের এলাকার মক্তবে একজন হুজুর বিনা বেতনে বাচ্চাদেরকে কুরআন শরিফ পড়ায়। অনেক সময় বাচ্চাদের অভিভাবকরা ঐ হুজুরকে বিভিন্ন জিনিস হাদিয়া দেয়। তার জন্য কি কুরআন শরিফ পড়িয়ে এ সব হাদিয়া গ্রহণ করা জায়েয?