সিজদা

তৃতীয় রাকাতে বসার পর লোকমা শুনে দাঁড়ানোর কারণে কি সাহু সিজদা আবশ্যক হবে?

প্রশ্ন (১৩১৫৪) : একদিন আমি যোহরের নামাযে ইমামতি করছিলাম। তৃতীয় রাকাতের পর চতুর্থ রাকাতের জন্য না দাঁড়িয়ে ভুলে বসে পড়ি। কিন্তু তখনি পেছন থেকে লোকমা শুনে সাথে সাথে উঠে পড়ি। বসা অবস্থায় কিছুই পড়ার সুযোগ হয়নি। এরপর সেজদায়ে সাহু ছাড়াই নামায শেষ করি। জানতে চাই, আমার নামায কি শুদ্ধ হয়েছে? আর আমার উপর কি সেজদায়ে সাহু ওয়াজিব হয়েছিল?

মাটিতে সেজদা করতে না পারলে বালিশ বা উঁচু কিছু রেখে তার উপর সিজদা করা যাবে কি?

প্রশ্ন (১৩১৪৫) : আমি অন্তঃসত্ত্বা। বর্তমানে আমার শরীর অস্বাভাবিক ভারি হয়ে যাওয়ার কারণে নামাযে মাটিতে সেজদা করতে পারি না। অনেক কষ্ট হয়। তাই কিছুদিন ধরে সেজদার জায়গায় বালিশ রেখে তার উপর সেজদা করছি। আগে আম্মুকেও এভাবে নামায পড়তে দেখেছি। জানতে চাই, আমার এভাবে নামায পড়া ঠিক হচ্ছে কি না? না হলে এ অবস্থায় আমি কীভাবে নামায পড়ব?

নামাযের মধ্যে ভুলে সূরা ফাতিহার আয়াত ছুটে গেলে উক্ত নামাযের হুকুম কী হবে?

প্রশ্ন (১৩১৪৩) : কিছুদিন পূর্বে এক মাহফিলে ইমাম সাহেব নামায পড়াচ্ছিলেন। সূরা ফাতেহার اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِیْمَ পর্যন্ত পড়ার পর তার কাশি আসে। এরপর ভুলে বাকী দুই আয়াত না পড়েই অন্য সূরা পড়েন। নামায শেষে এটা নিয়ে কথাবার্তা শুরু হলে অন্য একজন বলে দেন, নামায হয়ে গছে, কোনো সমস্যা হয়নি। এর পরও বিষয়টি নিয়ে অনেকে সন্দেহে আছে। তাই হুজুরের কাছে জানতে চাচ্ছি, উক্ত নামাযের হুকুম কী হবে?

ফরয নামাযের প্রথম দুই রাকাতে সূরা মিলাতে ভুলে গেলে করণীয় কী?

প্রশ্ন (১৩১৩২) : আমরা জানি ফরযের প্রথম দুই রাকাতে সূরা ফাতেহার পর সূরা মিলাতে ভুলে গেলে সাহু সিজদা ওয়াজিব হয়। আমার জানার বিষয় হল, ভুলে যাওয়ার বিষয়টি তৃতীয় বা চতুর্থ রাকাতে মনে পড়লে তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতেহার পর কোনো সূরা পড়ে নেয়া কি জরুরি? বা পড়ে নেয়ার হুকুম কী?

সাহু সিজদা দেওয়ার সময় কখন?

প্রশ্ন (১৩১২৫) : কখনো নামাযে ওয়াজিব ছুটে গেলে সিজদায়ে সাহুর কথা ভুলে গিয়ে দুরূদের কিছু অংশ পড়ে ফেলি। এ ছাড়া কখনো এমন হয় যে, এক নামাযে দুটি ওয়াজিব ছুটে যায়। এমতাবস্থায় সিজদায়ে সাহুর হুকুম কী হবে?

একই আয়াত একাধিক ব্যক্তি থেকে শুনলে তিলাওয়াতে সিজদা আদায় করবে কিভাবে?

প্রশ্ন (১৩১০৩) : আমি একজন শিক্ষক। আমি মক্তবে বাচ্চাদেরকে কুরআন শরীফ পড়াই। তাদের সবক শোনার সময় অনেক ক্ষেত্রে সিজদার আয়াত আসে এবং কখনও কখনও একই আয়াত একাধিক ছাত্র থেকে শুনতে হয়। হযরতের কাছে জানতে চাই, যদি এক বৈঠকে একই আয়াত একাধিক ছাত্র থেকে শুনি তাহলে কি একাধিক সিজদা করতে হবে?

নামাযের মধ্যে সিজদায়ে তিলাওয়াত আদায় করতে ভুলে গেলে করণীয় কী?

প্রশ্ন (১৩০৮৭) : আমি একদিন ভুলে নামাযে সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদা না দিয়ে নামায শেষ করে ফেলি। এমতাবস্থায় আমার নামায কি সহিহ হয়েছে? আর ঐ সিজদা পরে কিভাবে আদায় করব?

সালাম ফিরানোর পর সাহু সিজদা দেওয়ার কথা মনে হলে উক্ত অবস্থায় সাহু সিজদা দিলে কি তা আদায় হবে?

প্রশ্ন (১৩০৮৬) : আমি একদিন এক লোককে দেখলাম, নামায শেষ করে বের হওয়ার জন্য সে দরজার দিকে যাচ্ছে। কিছুদূর গিয়ে পুনরায় বসে পড়েছে। অতপর সিজদা ও বৈঠকের পর সালাম ফিরিয়ে নামায শেষ করেছে। ব্যাপারটি তার কাছে জানতে চাইলে সে বলল, আমার উপর সাহু সিজদা ওয়াজিব ছিল। আমি তা আদায় করতে ভুলে গিয়েছি। আর মসজিদ থেকে বের হওয়ার আগ পর্যন্ত যেহেতু ভুলে যাওয়া সাহু সিজদা আদায়ের সুযোগ থাকে তাই স্মরণ হওয়ার সাথে সাথে আমি তা আদায় করে নিলাম। জানতে চাই, প্রশ্নোক্ত পদ্ধতিতে সাহু সিজদা আদায় করার দ্বারা কি তার নামায ত্রুটিমুক্ত হবে? উল্লেখ্য, লোকটি নামায নষ্ট হওয়ার মত কোনো কাজ না করেই সিজদা করেছে।

একসাথে অনেকগুলো সিজদায়ে তিলাওয়াত জমা হয়ে থাকলে সেগুলো আদায় করার পদ্ধতি কী?

প্রশ্ন (১৩০৭২) : আমার উপর অনেকগুলো সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয়ে আছে, যা আদায় করিনি। এখন এগুলো আদায়ের সঠিক পদ্ধতি কী? প্রত্যেক সিজদার জন্য আলাদা দাঁড়ানো লাগবে কি? জানিয়ে বাধিত করবেন।

নামাযে শরীক হওয়ার আগে ইমাম সাহেবের সিজদার আয়াত তিলাওয়াত শুনলে কি সিজদা ওয়াজিব হবে?

প্রশ্ন (১৩০৬৭) : ফজরের জামাত চলাকালীন আমি মসজিদে এসে ফজরের সুন্নত পড়ছিলাম। এমন সময় ইমাম সাহেব সিজদার আয়াত পাঠ করেন এবং সিজদাও আদায় করেন। সুন্নত শেষে আমি ঐ রাকাতের রুকুতে শরীক হয়ে যাই। জানার বিষয় হল, এ অবস্থায় নামায শেষে কি আমার উক্ত সিজদা আদায় করতে হবে?

সূর্যোদয়ের সময় তিলাওয়াতে সিজদা আদায় করলে কি সিজদা সহিহ হবে?

প্রশ্ন (১৩০১৪) : আমি ফজরের নামাযের পর বসে বসে কুরআনে কারীম তিলাওয়াত করছিলাম। সূর্যোদয়ের আগ মুহূর্তে আমি একটি সিজদার আয়াত তিলাওয়াত করি। এর কিছুক্ষণ পর আমি সিজদা আদায় করি। তখন সূর্য উদয় হচ্ছিল। এখন আমি জানতে চাচ্ছি যে, এ সময় আমার উক্ত সিজদা আদায় করা কি সহিহ হয়েছে?

ইমাম সাহেব সাহু সিজদা দেওয়ার পর কি ইক্তিদা করা যাবে?

প্রশ্ন (১৩০১২) : আমি গতকাল আসরের নামাযে ইমাম সাহেবকে শেষ বৈঠকে পাই এবং ইমামের সালাম ফিরানোর পরে বাকি নামায পুরা করি। নামাযের পর এক ব্যক্তি বলল, আপনার নামায পুনরায় পড়তে হবে। কারণ ইমাম সাহেব সিজদায়ে সাহু করার পরে আপনি নামাযে শরীক হয়েছেন। এ সময় ইমামের ইক্তিদা করা সহিহ নয়। আমি জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি ঠিক? এখন আমার নামায কি পুনরায় পড়তে হবে?

সিজদার আয়াত লিখলে কি সিজদা আবশ্যক হয়?

প্রশ্ন (১২৯৯৫) : আমি একটি লাইব্রেরীতে টাইপের কাজ করি। এক্ষেত্রে অনেক সময় সিজদার আয়াতও টাইপ করতে হয়। জানার বিষয় হল, সিজদার আয়াত টাইপ করার কারণে আমার উপর সিজদা ওয়াজিব হবে কি না?

সিজদার আয়াত তিলাওয়াতের পর রুকুতে উক্ত সিজদার নিয়ত করলে কি তিলাওয়াতে সিজদা আদায় হবে?

প্রশ্ন (১২৯৮৫) : ইদানিং অনেক হাফেজ সাহেবকে তারাবীর নামাযে সিজদার আয়াত পাঠের পর রুকুর মাধ্যমে তা আদায় করতে দেখা যায়। এক্ষেত্রে বেশিরভাগ মুসল্লীরা তো বিষয়টি টেরই পায় না। তাই তারা রুকুতে সিজদা আদায়ের নিয়ত করতে পারে না। জানার বিষয় হল, এক্ষেত্রে ইমামের নিয়ত তাদের জন্য যথেষ্ট হবে কি না? এবং এর মাধ্যমে তাদের সিজদা আদায় হবে কি না?

ইমাম সাহেব সাহু সিজদার জন্য সালাম ফিরানোর সময় মাসবুক ব্যক্তি কী করবে?

প্রশ্ন (১২৯৪৪) : নামাযে ভুলের কারণে ইমাম সাহেব সাহু সিজদা দিলে মাসবুক ব্যক্তি কি ঐ সিজদায় ও সালামে শরীক হবে, নাকি হবে না? এ সম্পর্কে সঠিক পদ্ধতি জানানোর অনুরোধ রইল।

নামাযের কোনো রাকাতে তিন সিজদা দিয়ে সাহু সিজদা দিলে কি নামায শুদ্ধ হবে?

প্রশ্ন (১২৯০৫) : একদিন আমাদের মসজিদের ইমাম সাহেব এশার নামাযের তৃতীয় রাকাতে তিন সিজদা দেন। নামায শেষে তিনি সাহু সিজদা আদায় করেন। সালাম ফিরানোর পর মুসল্লীরা এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে, কেউ যদি নামাযের কোনো রাকাতে তিন সিজদাহ দেয়, তারপর সাহু সিজদা দেয় তবে নামায হয়ে যাবে। উক্ত কথাটি কতটুকু সঠিক? উত্তর দিয়ে উপকৃত করবেন।

সিজদায় গিয়ে ঘুমিয়ে পড়ার কারণে নামাযের শেষ বৈঠক ছুটে গেলে কি নামায সহিহ হবে?

প্রশ্ন (১২৮৭৫) : একদিন আমি ফজরের নামাযের দ্বিতীয় রাকাতে সিজদায় গিয়ে ঘুমিয়ে পড়ি। ইমাম সাহেবের সালামের শব্দ শুনে ঘুম ভাঙে। তখন সাথে সাথে সিজদা থেকে উঠে বসে সালাম ফিরাই। আমি জানতে চাই, আমার উক্ত নামায কি সহিহ হয়েছে?