নখের ভিতর মাটি থাকলে কি ওযু হবে?

প্রশ্ন (১১৭৫৪) : আমি ক্ষেতে কাজ করছিলাম। তখন মসজিদে মাগরিবের আযান হয়ে যায়। তাই দ্রুত ওযু করে মসজিদে গিয়ে নামায আদায় করলাম। নামাযের পর খেয়াল করলাম যে, নখের ভিতর মাটি রয়ে গেছে। তাই আমার মনে খটকা লাগছে যে, আমার নামায সহিহ হয়েছে কিনা। আমি জানতে চাচ্ছি, আমার উক্ত নামায কি সহিহ হয়েছে নাকি কাযা করতে হবে?

ওযুতে তারতীব রক্ষা করা সুন্নত।

প্রশ্ন (১১৭৪৩) : আমি মসজিদের ওযুখানায় ওযু করতে বসার পর এক লোককে দেখলাম, সে ডান পা ধোয়ার আগেই বাম পা ধুয়েছে। এবং সেই ওযু দিয়ে সে নামায আদায় করেছে। আামার জানার বিষয় হলো, তার ‍ওযু কি সহিহ হয়েছে? এবং সেই ওযু দিয়ে আদায় করা নামায কি সহিহ হয়েছে?

ওযুতে মাথা মাসেহ করতে ভুলে গেলে করণীয়।

প্রশ্ন (১১৭৪২) : আমি ফজরের নামাযের আগে ঘুম থেকে উঠে ওযু করতে যাই। ওযু করার সময় মাথা মাসেহ করতে ভুলে যাই। পরে নামাযের আগ মুহূর্তে আমার মনে পড়ে। আমার জানার বিষয় হলো, শুধু মাথা মাসেহ করলেই কি ‍ওযু হয়ে যাবে নাকি আবার ওযু করতে হবে?

অর্ধেক ওযু করার পর অঙ্গ শুকিয়ে গেলে কি নতুন করে ওযু করতে হবে?

প্রশ্ন (১১৭৩৭) : একবার বাসায় ওযু করার সময় ওযু শেষ হওয়ার আগেই পানি শেষ হয়ে যায়। তখন আমি মসজিদে চলে যাই। মসজিদে যেতে যেতে ধোয়া অঙ্গগুলো শুকিয়ে যায়। তখন আমি চিন্তায় পড়ে যাই যে, আগের ওযু পূর্ণ করব নাকি নতুন করে ওযু করব। পরে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করে আমি আগের ওযুই পূর্ণ করে নামায আদায় করি। হযরতের কাছে জানার বিষয় হলো, ধোয়া অঙ্গ শুকিয়ে যাওয়ার পর বাকি অঙ্গগুলো ধুয়ে অযু শেষ করা কি ঠিক হয়েছে?

ওযু ছাড়া আযান দেওয়া যাবে কি?

প্রশ্ন (১১৬৭৭) : আমি একজন মুআযযিন। সবসময় ওযুসহ আযান দেওয়ার চেষ্টা করি। তবে মাঝে মাঝেই ফজরের সময় ঘুম থেকে উঠতে দেরী হয়ে যায়। তাই প্রায় সময়ই ওযু ছাড়া আযান দেই। তো ‍ওযু ছাড়া আযান দিলে কি গুনাহ হবে?

রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে ওযু ভেঙে যাবে।

প্রশ্ন (১১৬৪৮) : আমি এশার নামাযের সময় ওযু করে মসজিদের দিকে রওয়ানা দিই। মসজিদের সামনে গিয়ে দেখতে পাই, পায়ের ক্ষতস্থান থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়ছে। সাথে সাথে আমি তা টিস্যু দিয়ে মুছে ফেলি। পরে রক্ত বন্ধ হয়ে যাওয়ার পর আমি পুনরায় ওযু করে নামায আদায় করি। এই অবস্থায় কি আমার পুনরায় ওযু করা ঠিক ছিল?

হাত-পায়ের নখ কাটলে কি ওযু ভেঙে যাবে?

প্রশ্ন (১১৬৪৬) : একবার আমি ওযু করে হাত পায়ের নখ কাটি। তারপর নতুন ওযু না করেই নামায আদায় করি। আমার উক্ত নামায কি সহীহ হয়েছে, নাকি ওযু করে পুনরায় আদায় করতে হবে?

ফজরের ওয়াক্ত ছুটে যাওয়ার আশঙ্কা থাকলেও তায়াম্মুম করা যাবে না। ওযু করে নামায আদায় করতে হবে।

প্রশ্ন (১১৬২৫) : সকালে আমার ঘুম ভাঙার পর দেখি ফজরের ওয়াক্তের আর অল্প সময় বাকি আছে। এই সময়ে ওযু করতে গেলে নামায কাযা হয়ে যাবে। তাই আমি নামায কাযা হয়ে যাওয়ার আশঙ্কায় তায়াম্মুম করে ফজরের নামায আদায় করে নিই। হযরতের কাছে জানতে চাই, এভাবে তায়াম্মুম করে নামায আদায় করা কি সঠিক হয়েছে?

শব্দ বা গন্ধ ছাড়া বায়ু বের হলেও ওযু ভেঙে যাবে।

প্রশ্ন (১১৬২৪) : আমি জানি বায়ু নির্গত হলে ওযু ভেঙে যায়। কিন্তু একজনের কাছে শুনেছি আওয়াজ বা গন্ধ ছাড়া বায়ু বের হলে নাকি ‍ওযু ভাঙে না। তার কথা কি ঠিক আছে? দয়া করে হাদিসের আলোকে জানাবেন।

থুথুর সাথে রক্ত বের হলে কি ওযু ভেঙে যায়?

প্রশ্ন (১১৬০২) : আমি ওযু করার পর থুথু ফেলি। তখন লক্ষ্য করলাম থুথুর সাথে সামান্য রক্তও দেখা যাচ্ছে। তবে থুথু লাল হয়নি; বরং হলদে ভাব এসেছে। তখন আবার ওযু করে নামায আদায় করি। এক্ষেত্রে নতুন করে ওযু করা কি জরুরি ছিল, না পূর্বের ওযু দিয়েই নামায পড়া যেত?

অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না, এমন ব্যক্তির জন্য কি তায়াম্মুম করা বৈধ হবে?

প্রশ্ন (১১৫৭২) : আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ। অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারি না। তাই আমার পক্ষে নিজে নিজে ওযু করা সম্ভব নয়। তবে পানি ব্যবহারে আমার কোনো সমস্যা নেই। তো এখন কি আমি তায়াম্মুম করে নামায পড়তে পারব?

মুকিম অবস্থায় মোজা পরিধান করার পর সফরে বের হয়ে গেলে কতদিন মাসেহ করবে?

প্রশ্ন (১১৫৫৮) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একবার যোহরের নামাযের সময় বাড়িতে ওযু করে চামড়ার মোজা পরিধান করি। হঠাৎ ঐদিন রাতেই আমার ঢাকা থেকে চট্টগ্রাম সফরের প্রয়োজন দেখা দেয়। এবং রাতেই আমি রওনা হয়ে যাই। তো মোজা পরিধানের সময় আমি মুকীম ছিলাম, পরে সফরে বের হয়েছি। এখন আমি কতদিন মোজার ওপর মাসেহ করতে পারব?

গোসল ফরয হওয়ার পর ওযরবশত তায়াম্মুম করে নামায আদায় করার পর পানি পেলে কি করবে?

প্রশ্ন (১১৫৫০) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,গত সপ্তাহে আমি অসুস্থতার কারণে পানি ব্যবহার করতে সক্ষম ছিলাম না। তখন একবার আমার ওপর গোসল ফরয হয়। তখন আমি তায়াম্মুম করি এবং অসুস্থতার দিনগুলোতে তায়াম্মুম করেই নামায পড়েছি। সুস্থ হওয়ার পর কি আমি স্বাভাবিকভাবে ওযু করে নামায পড়তে পারব, না আগে ফরয গোসল করে নিতে হবে?

অযুতে কানের ভিতর আঙুল প্রবেশ করানোর বিধান।

প্রশ্ন (১১৫৪৯) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওযুর মধ্যে কান মাসেহ করার সময় কানের ছিদ্রে আঙুল প্রবেশ করাতে হবে কি? যদি প্রবেশ করাতে হয় , তাহলে কোন্ আঙুল প্রবেশ করাতে হবে?

গাড়িতে বসে ফজরের সু্ন্নত আদায় করা যাবে কি?

প্রশ্ন (১১৫৩১) : আমি ঢাকা চাকরি করি। আমার বাসা চিটাগাং।কর্মস্থল থেকে বাড়ি যাওয়ার জন্য আমি সাধারণত রাতে রওনা করে থাকি। ফজরের ওয়াক্ত হওয়ার সময় আমি গাড়িতেই থাকি। ফজরের ওয়াক্ত হওয়ার ঘণ্টাখানেক আগে মাঝপথে হোটেলে বিরতি দেয়। হোটেলে নেমে ওযু করে নিই। বিরতি শেষে গাড়িতে উঠে ফজরের নামাযের অপেক্ষা করতে থাকি। ওয়াক্ত হলে সুপার ভাইজারকে নামাযের জন্য গাড়ি থামাতে বললে খুব সামান্য সময়ের জন্য গাড়ি থামায়। কিন্তু্‌ এই সময়ে সুন্নত পড়া যায় না। শুধু ফরজ পড়া যায়। তো যেহেতু আমার ওযু থাকেই, আর গাড়ি থেকে নেমে সুন্নতের সময় পাওয়া যায় না, তাই গাড়িতে বসেই ফজরের সুন্নত আদায় করতে পারব কি?