ওযু না থাকলে কি গায়ের কাপড় দিয়ে কুরআন মাজীদ ধরা যাবে?

প্রশ্ন (১১৫২৩) : প্রায় সময় কুরআন মাজীদের কপি (মুসহাফ) এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে রাখতে হয়। সবসময় তো আর ওযু থাকে না। ওযু না থাকা অবস্থায় কি কাঁধে জড়ানো রুমালের কিনারা দ্বারা কুরআন মাজীদ ধরা যাবে?

নদীর ঘোলাটে পানি দিয়ে ওযু করলে কি ওযু হবে?

প্রশ্ন (১১৫০৯) : আমার বাড়িতে যাওয়ার পথে পদ্মা নদী পার হতে হয়। নদী পার হওয়ার সময় নামাযের সময় হলে ফেরিতে নামায পড়তে হয়। ফেরির ছাদে ওযুর জন্য যে পানির ব্যবস্থা থাকে, তা নদী থেকেই তোলা হয়। সেই পানি বেশ ঘোলাটে ও অস্বচ্ছ। আর লঞ্চ-ফেরির সব ধরনের ময়লা-আবর্জনা এবং টয়লেটের ময়লাও নদীতে পড়ে। ফলে ঐ পানি দিয়ে ওযু করতে, বিশেষত কুলি করতে রুচি হয় না। জানার বিষয় হল, সেই পানি কি পাক? তা দ্বারা কি ওযু সহিহ হবে?

ঋতুমতী মহিলারা নামাযের সময় কী করবে?

প্রশ্ন (১১৫০০) : নামাযের সময় ঋতুমতী মহিলারা কি কোন আমলে ব্যস্ত থাকবে ? কারো থেকে শুনি, ওযু করে নামাযের স্থানে বসে তাসবীহ তাহলীল করবে।এটা কতটুকু শুদ্ধ?

মগের ভিতরে হাত দিয়ে পানি নিয়ে ওযু করার বিধান।

প্রশ্ন (১১৪৯২) : আমি প্রথমে আমার হাত ধুয়ে তারপর মগের ভিতরে হাত দিয়ে পানি নিয়ে ওযু করছিলাম। তখন এক ব্যক্তি আমাকে দেখে বলল, এভাবে মগের ভিতরে হাত দিয়ে ওযু করা জায়েযে নেই। এ ব্যাপারে দলিল সহকারে সঠিক তথ্য জানানোর অনুরোধ রইল।

ওযু অবস্হায় ঘুমানোর ফজিলত।

প্রশ্ন (১১৪৮১) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাতে ঘুমানোর আগে ওজু করে ঘুমানো অনেক ফজিলত । ১. আমি ওজু করার পর ঘুমের আগের আমলগুলো করি। যেমন- আয়াতুল কুরসি পাঠ, তিন কুল পাঠ, সূরা বাকারাহ'র শেষ দূই আয়াত ইত্যাদি। কিন্তু এরপর প্রায়ই আবার পেশাবের বেগ আসে বা বায়ু বের হয়। এ অবস্থায় আবার ওজু করে কি আবার রাতের আমল করতে হবে? নাকি শুধু ওজু করলেই হবে? ২. বিয়ের পর ঘুমের আগে স্বামী স্ত্রী সহবাস হয় জানি। তখন তো ওজু করার ফজিলত পাবোনা। সেক্ষেত্রে কি বিছানায় যাওয়ার আগে ওজু করে নিলে আর আমলগুলো আগে করলে ফজিলত পাওয়া যাবে?

শয়তানের কুমন্ত্রণা থেকে কিভাবে বাঁচতে পারি?

প্রশ্ন (১১৪৭৯) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় কর এবং কোরআন তেলাওয়াত করি। কিন্তু শয়তান আমার মনের ভিতর আল্লাহ তাঁর রাসূল (সাঃ)-কে নিয়ে বিভিন্ন ওয়াসওয়াসা সৃষ্টি করে। এমতাবস্থায় আমি কি করতে পারি? আমাকে এমন কিছু আমল দেন যেগুলো করলে শয়তান যেন এই ধরনের কোন ওয়াসওয়াসা মনের ভিতর দিতে না পারে। দয়া করে দলিলসহ উত্তর দিবেন।

অজু করার পর আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙুল দিয়ে ইশারা করে কালিমায়ে শাহাদাত পড়া

প্রশ্ন (১১৪৭৮) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অজু করার পর আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে আসমানের দিকে ইশারা করে দোয়া পড়া কি হাদিস দ্বারা প্রমাণিত?

মৃতকে গোসল করিয়ে নামায পড়া যাবে কি

প্রশ্ন (১১৪২৫) : আমি অজু অবস্থায় একবার এক মৃত ব্যক্তিকে গোসল করাই। গোসল শেষে নামাযের সময় হওয়ায় গোসল না করেই নামায পড়ি। নামায শেষে এক ব্যক্তি বলল, আপনার তো গোসল করার প্রয়োজন ছিল। জানতে চাচ্ছি, তার বক্তব্য কি সঠিক?

সুস্থ হলে ফরয গোসল করতে হবে কি

প্রশ্ন (১১৪০৪) : জনৈক ব্যক্তি এত অসুস্থ ছিল যে ডাক্তার তাকে গোসল করতে নিষেধ করে দেয়। ফলে একদিন গোসল ফরয হলে সে তায়াম্মুম করে নামায আদায় করে। বর্তমানে সে সুস্থ। জানতে চাচ্ছি, সেকি অজু করেই নামায পড়তে পারবে নাকি পুনরায় তাকে গোসল করতে হবে?

রক্ত বের হলে টিস্যু দিয়ে মুছলে অজু ভাঙ্গবে কি

প্রশ্ন (১১৩৯৯) : কিছুদিন আগে আমার ক্ষত থেকে রক্ত বের হচ্ছিল। আমি তখন অজু অবস্থায় ছিলাম। অজু যেন ভেঙ্গে না যায় তাই রক্ত ক্ষতের মুখে দেখা যাওয়ার সাথে সাথেই মুছে ফেলছিলাম। এভাবে অনেকবার করেছিলাম। জচানতে চাচ্ছি, এতে কি আমার অজুর কোনো ক্ষতি হয়েছিল?

ব্যান্ডেজ খুলে গেলে নামায ভেঙ্গে যাবে কি

প্রশ্ন (১১৩৯৫) : আমার হাতে জখম হওয়ায় ডাক্তার ব্যান্ডেজ করে পানি লাগাতে নিষেধ করে দিয়েছেন। আমি ব্যান্ডেজের উপর মাসাহ করে নামাযে দাঁড়াই। নামায পড়া অবস্থায় ব্যান্ডেজ খুলে পড়ে যায়। ঐ অবস্থায় নামায চালিয়ে যাই। যদিও জখম ভালো হয়নি। জানতে চাচ্ছি, আমার নামায হয়েছিল কি?

পায়ে ব্যান্ডেজ থাকলে তায়াম্মুম করা যাবে কি

প্রশ্ন (১১৩৯২) : জনৈক ব্যক্তির পা ভেঙ্গে যাওয়ায় ডাক্তার রানের গোড়া থেকে পুরো পা ব্যান্ডেজ করে দিয়েছে এবং তা ভিজাতে নিষেধ করে দিয়েছে। জানতে চাচ্ছি, তার যদি গোসল ফরয হয় তাহলে কী করবে? তায়াম্মুম করা যাবে কি?

এক পায়ের মোজা খুলে ফেললে মাসাহ করা যাবে কি

প্রশ্ন (১১৩৮৪) : আমি একবার যোহরের সময় অজু করে মোজা পরিধান করি। আসরের সময় মোজার উপর মাসাহ করি। আসরের পর মনের ভুলে পা চুলকানোর সময় ডান পায়ের মোজা খুলে ফেলি। তারপর শুধু ডান পা ধুই এবং মোজা পরিধান করে মাগরিবের নামায পড়ি। জানতে চাচ্ছি, আমার কি নামায হয়েছিল?

গ্লাসের উপর দিয়ে অজু ছাড়া ধরা যাবে কি

প্রশ্ন (১১৩৬৮) : মোবাইলে যে কুরআনের অ্যাপ পাওয়া যায় তা স্ক্রীনে খোলা অবস্থায় অজু ছাড়া ধরা যাবে কি? জনৈক ব্যক্তি বলল ধরা যাবে। কারণ এতে সরাসরি কুরআন স্পর্শ হচ্ছে না। বরং গ্লাসের উপর দিয়ে স্পর্শ হচ্ছে।