যাকাত ও সাদাকাহ

ব্যবসায়িক জমির পরিশোধিত মূল্যের উপর যাকাত আসবে কি

প্রশ্ন (৫৯৮৯) : আমি এক ব্যক্তির কাছ থেকে ত্রিশ লক্ষ টাকার বিনিময়ে একটি জমি ক্রয় করেছি। তবে নগদ অর্থ না থাকায় দশ লক্ষ টাকা দিয়ে সেই জমিটি নিজের নামে নিয়ে নেই। বাকি টাকা পরে দিব। জানতে চাচ্ছি, এখন উক্ত জমির উপর যাকাত আসবে কি?

ইমাম সাহেব নিজ প্রয়োজনে মসজিদের টাকা করজ হিসেবে নিতে পারবেন কি

প্রশ্ন (৫৮৭৬) : আমাদের মসজিদের ইমাম সাহেব নিজ প্রয়োজনে মসজিদের দানের টাকা করজ হিসেবে নিয়ে থাকেন। তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি তো আবার দিয়ে দিব। জানতে চাচ্ছি, এভাবে ব্যক্তিগত প্রয়োজনে মসজিদে টাকা ব্যবহার করা যাবে কি?

রূপার মূল্য ধরবে নাকি স্বর্ণের

প্রশ্ন (৫৮৪৭) : স্বর্ণ রূপা ছাড়া অন্যান্য যাকাতযোগ্য সম্পদের ক্ষেত্রে রূপার নেসাব ধরে হিসাব করতে হবে, নাকি স্বর্ণের নেসাব ধরে হিসাব করতে হবে?

স্ত্রীর যাকাত কে দিবে

প্রশ্ন (৫৬৩২) : স্ত্রীর কাছে যদি নেসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে স্ত্রীর যাকাত কে আদায় করবে? স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব যেহেতু স্বামী সে হিসেবে কি স্বামীর আদায় করে দিতে হবে?

সিকিউরিটি মানি যাকাতযোগ্য সম্পদ হিসেবে গণ্য হবে কি

প্রশ্ন (৫৬২৯) : দোকান বা বাসা নেওয়ার সময় ভাড়া গ্রহীতা মালিককে সিকিউরিটি মানি বাবদ যে টাকা প্রদান করে থাকে তা যাকাতযোগ্য সম্পদরূপে গণ্য হবে কি?

বছরান্তে যাকাত বের করার পর সম্পদ কমবেশি হলে করণীয় কী

প্রশ্ন (৫৬১৪) : আমি বছরান্তে যাকাতের হিসাব বের করার পর যদি পরবর্তীতে সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে তা কি পুনরায় হিসাব করে যাকাতের অন্তর্ভুক্ত করে দিতে হবে?

পাঁচ বছর দুই ভরি পরিমাণ স্বর্ণের যাকাত না দেওয়া হলে করণীয় কী

প্রশ্ন (৫৬০৭) : আমার জানা মতে কাছে ১০ ভরি স্বর্ণ ছিল। আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আগে। বিয়ের সময় আমি দুই ভরি স্বর্ণ গিফট পেয়েছিলাম। যার কথা আমার মনে ছিল না। প্রতি বছরই শুধু ১০ ভরি স্বর্ণের যাকাত দিয়েছি। কিন্তু সেই দুই ভরি স্বর্ণের যাকাত দেওয়া হয়নি। জানতে চাচ্ছি, সেই দুই ভরি স্বর্ণের যাকাত কিভাবে দিব?

নাবালেগ বাচ্চার স্বর্ণ থাকলে যাকাত আবশ্যক হবে কি

প্রশ্ন (৫৫২২) : আমার নাবালেগা মেয়ের মালিকানায় কিছু স্বর্ণ আছে। যেগুলোর পরিমাণ সাড়ে আট তোলা। জানতে চাচ্ছি, তার উক্ত স্বর্ণে যাকাত আবশ্যক হবে কি?

ডিপিএসের টাকা ৬ বছর পর উঠানোর শর্ত থাকলে যাকাত দিতে হবে কি

প্রশ্ন (৫৫০৫) : ব্যাংকে আমার একটি ডিপিএস আছে। সেখানে নেসাব পরিমাণ সম্পদ আছে। কিন্তু সেই টাকা ৬ বছরের আগে উত্তোলন করা যাবে না। জানতে চাচ্ছি, উক্ত টাকার উপর যাকাত আসবে কি?