যাকাত ও সাদাকাহ

যাকাত ফান্ডের জন্য টাকা দান করার পর সেই টাকা অন্য কারো জন্য বন্টণ করা কি জায়েয আছে?

প্রশ্ন (১২০৬৪) : আমি একটি এতিমখানা মাদরাসার দায়িত্বে আছি। কিছুদিন আগে এক ব্যক্তি মাদরাসার অফিসের বিকাশ নাম্বারে কিছু টাকা পাঠিয়ে ফোন করে বলে দেন যে, তা আমি যাকাত ফান্ডের জন্য পাঠিয়েছি। এর কিছুদিন পর তিনি আবার অফিসে ফোন করে বলেন যে, আমি পুরো টাকা যাকাত ফান্ডের জন্য দেই নি; বরং এর থেকে এত (একটি নির্দিষ্ট পরিমাণ) টাকা অমুক দ্বীনী প্রতিষ্ঠানের সাধারণ ফান্ডের জন্য আর এত টাকা অমুক হুজুরকে হাদিয়া আর অবশিষ্ট টাকা মাদরাসার যাকাত ফান্ডের জন্য দিয়েছি। হুজুরের কাছে জানতে চাচ্ছি, দফতরের বিকাশ নাম্বারে যাকাতের জন্য টাকা পাঠানোর পর পূনরায় টাকাগুলো বণ্টন করা সহিহ হবে কি না?

দুধ মাকে যাকাত দেওয়া যাবে কি?

প্রশ্ন (১২০০৭) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার যাকাতযোগ্য সম্পদ রয়েছে। আমি প্রতি বছর যাকাত আদায় করি। আমার একজন দুধ মা আছেন। আমি এবার আমার দুধ মাকে যাকাত দিতে চাচ্ছি। তাই আমি জানতে চাচ্ছি, দুধ মাকে যাকাত দেওয়া যাবে কি?

যাকাতের টাকা দিয়ে ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করলে কি যাকাত আদায় হবে?

প্রশ্ন (১২০০৬) : আমার এক প্রতিবেশী খুব দরিদ্র। কিছুদিন আগে তার হার্টে চিকিৎসা করার কারণে সে অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে। তাই আমি আমার যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করতে চাচ্ছি। আমি জানতে চাচ্ছি, এভাবে আমার যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করলে কি আমার যাকাত আদায় হবে?

সমষ্টিগত টাকার উপর যাকাত আসবে কি

প্রশ্ন (১১৯৫৮) : আমাদের একটি সমিতি আছে। যার সদস্য সংখ্যা ১০ জন। সমিতির সমষ্টিগত টাকার পরিমাণ ১ লক্ষ। প্রত্যেকের অংশ ১০ হাজার টাকা। জানতে চাচ্ছি, এই সমষ্টিগত টাকার উপর যাকাত আসবে কি?

শিক্ষকদের কাছে যাকাত দিলে যাকাত আদায় হবে কি

প্রশ্ন (১১৯৫৭) : বর্তমানে মাদরাসা শিক্ষকরা মাদরাসার গরিব ছাত্রদের জন্য যাকাত কালেকশন করে থাকে। তাদের হাতে যাকাত দেওয়ার দ্বারাই কি যাকাত আদায় হবে নাকি তা ছাত্রদের হাতে পৌঁছতে হবে?

ব্যবসার নিয়ত বাদ দিলে ব্যবসায়িক পণ্য থাকবে কি

প্রশ্ন (১১৯৫৪) : আমি একটি হোন্ডা ক্রয় করি ব্যবসার নিয়তে। কিন্তু তা পছন্দ হওয়ায় নিজের ব্যবহারের জন্য রেখে দেই ও ব্যবহার করি। কিছুদিন পর আবার তা বিক্রির নিয়ত করি। জানতে চাচ্ছি, এই হোন্ডা কি আমার ব্যবসায়িক পণ্য হিসেবে গণ্য হবে?

নামায পড়তে দিলে তা ওয়াকফ হবে কি

প্রশ্ন (১১৯৫২) : আমাদের এলাকায় মসজিদ ছোট হওয়ায় সকলের স্থান সংকুলান হয় না। তাই এলাকার এক গণ্যমান্য ব্যক্তি তার বিল্ডিংয়ের একটি তলা আমাদেরকে নামায পড়ার জন্য দেন। পরবর্তীতে তার সন্তানরা বলে, আমাদের এখন উক্ত তলা লাগবে। আমরা সাময়িক সময়ের জন্য দিয়েছিলাম। জানতে চাচ্ছি, তারা কি তা নিতে পারবে?

দানের টাকা থেকে খরচ করা যাবে কি

প্রশ্ন (১১৯৫১) : আমি একবার ১০ হাজার টাকা মাদরাসায় দান করার নিয়তে আলাদ করে রাখি। পরবর্তীতে বিশেষ এক প্রয়োজনে সেখান থেকে ৫ হাজার টাকা নেই। জানতে চাচ্ছি, আমার এ কাজটি কি নাজায়েয হয়েছে?

ডিমের জন্য ক্রয়কৃত মুরগী ব্যবসায়িক পণ্য হবে কি

প্রশ্ন (১১৯৫০) : আমার পোল্ট্রি মুরগীর ফার্ম আছে। মূলত ডিমের ব্যবসার জন্য তা করা হয়েছে। মুরগীর ব্যবসা করার জন্য না। জানতে চাচ্ছি, ফার্মের মুরগীগুলোর যাকাত দিতে হবে কি?

টাকা আলাদা করে রাখলে কি দান করা আবশ্যক হয়ে যায়

প্রশ্ন (১১৯৪৯) : কিছুদিন আগে এক গরিব ব্যক্তিকে দান করার জন্য কিছু টাকা আলাদা করে রাখি। জানতে চাচ্ছি, টাকা আলাদা করে রাখলেই কি দান করা আবশ্যক হয়ে যায়?

জমির আয় বিশেষভাবে নির্দিষ্ট সন্তানকে দেওয়া যাবে কি

প্রশ্ন (১১৯৪৮) : আমার সন্তানদের মাঝে শুধু ছোট মেয়ে আমার ভরণ পোষণের দিকটি দেখে থাকে। অন্য সন্তানরা খোঁজ নেয় না। জানতে চাচ্ছি, আমার মালিকানাধীন জমি থেকে প্রাপ্ত আয় শুধু আমার ছোট মেয়েকে দিতে পারব কি?

কিতাবের সাথে কিছু টাকা থাকলে যাকাত আসবে কি

প্রশ্ন (১১৯৪৫) : সারা বছর খরচ করার পর আমার কাছে ১০ হাজার টাকার মত বেঁচে যায়। এ ছাড়া আমার কোনো স্বর্ণ ও রূপা নেই। তবে কিছু আরবী, উর্দু ও বাংলা বই রয়েছে যেগুলো পড়ার জন্য কেনা হয়েছিল। এই বইগুলোর মূল্য প্রায় ২ লক্ষ টাকার মত। জানতে চাচ্ছি, আমার উপর কি যাকাত ফরয হবে?

ওয়াকফের জমির গাছ কেটে নেওয়া যাবে কি

প্রশ্ন (১১৯৪৩) : আমার দাদা মসজিদের জন্য ১০ শতাংশ জমি ওয়াকফ করেছেন। জমিতে কিছু কাঠ গাছ ছিল। ওয়াকফের সময় সেগুলোর ব্যাপারে কিছু বলা হয়নি। বর্তমানে আমার চাচারা চাচ্ছেন সেই গাছগুলো কেটে নিতে। জানতে চাচ্ছি, এটা কি তাদের জন্য বৈধ হবে?

ঋণ মনে করলে যাকাত আদায় হবে কি

প্রশ্ন (১১৯৪১) : জনৈক ব্যক্তি আমার কাছে ঋণ চেয়েছে। সে যাকাত গ্রহণের উপযুক্ত হওয়ায় আমি তাকে যাকাত দেই। কিন্তু সে মনে করে ঋণ। তাই পরিশোধের সময়ও সে ঠিক করেছে। আমি কিছুই বলিনি। পরবর্তীতে সে তা ফেরত দিতে আসলে আমি নেইনি। জানতে চাচ্ছি, আমার যাকাত কি আদায় হয়েছে?