মুদারাবা চুক্তিতে ক্ষতি হলে ক্ষতিপূরণ কে বহণ করবে?
প্রশ্ন (১৩৬৩২) : আমি আমার চাচাতো ভাইয়ের সাথে এভাবে চুক্তি করি যে, আমরা একটি ব্যবসা করব। ব্যবসার পুঁজি আমি দিব। আর তুমি ব্যবসা পরিচালনা করবে। ব্যবসা থেকে যা লাভ হবে তা আমরা উভয়ে সমান সমান ভাগ করে নিব। সাথে এ চুক্তিও করি যে, যদি ব্যবসায় কোনো ক্ষতি হয় তাহলে সব ক্ষতিপূরণ তুমি বহণ বহন করবে। এখন আমি জানতে চাচ্ছি, আমাদের এ চুক্তি সহিহ হয়েছে কি? যদি সহিহ না হয় তাহলে আমরা চুক্তিটা কীভাবে করতে পারি? দয়া করে জানাবেন।