অর্থনীতি ও অর্থব্যবস্থাপনা

মুদারাবা চুক্তিতে ব্যবসা অব্যাহত রাখতে বিনিয়োগকারীকে বাধ্য করা যাবে কি?

প্রশ্ন (১৩৩৯৭) : এক বছর পূর্বে আমি আমার বন্ধুর কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়ে একটি কাপড়ের দোকান দিয়েছি। আমাদের মাঝে লভ্যাংশ সমান ভাগে ভাগ করে নেওয়ার ভিত্তিতে চুক্তি হয়েছিল। আর নতুন ব্যবসায় দোকান ভাড়া, ডেকোরেশন, ইত্যাদি খাতে প্রচুর খরচ হওয়ায় এক বছরে আমি তাকে কোনো লাভ দিতে পারিনি। এখন আমার বন্ধু ব্যবসা বাদ দিয়ে তার মূলধন ফিরিয়ে নিতে চাচ্ছেন। আমি চাচ্ছি, ব্যবসাটা ধরে রাখতে। এখন যদি ব্যবসাটা বন্ধ করে দেয়া হয় তাহলে আমার এত দিনের শ্রম সম্পূর্ণ বৃথা যাবে। তাই জানার বিষয় হল, আমার বন্ধু যদি স্বেচ্ছায় ব্যবসাটা রাখতে না চায় তাহলে তাকে আমি বাধ্য করতে পারব কি?

যৌথ ব্যবসায় নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার আগে কোনো শরিক ব্যবসা থেকে বের হয়ে যেতে পারবে কি?

প্রশ্ন (১৩৩৯১) : আমরা কয়েক বন্ধু মিলে প্রায় পাঁচ বছর পূর্বে যৌথ মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করেছি। কথা হয়েছে দশ বছর পূর্ণ হওয়ার পূর্বে আমরা কেউ এই ব্যবসা থেকে আলাদা হবো না। কিন্তু আমাদের একজন এখনই আলাদা হয়ে যেতে চাচ্ছে। ব্যবসাটির পরিচালনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ অবস্থায় সে আলাদা হলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। তাই জানার বিষয় হল, আমাদের সম্মতি ব্যতীত সে ব্যবসা থেকে আলাদা হওয়ার অধিকার রাখে কি?

কোনো জিনিসের ক্রয়-বিক্রয় সম্পাদন করে তা হস্তগত করার পর তা ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতিপূরণ কে বহন করবে?

প্রশ্ন (১৩৩৭৫) : আমি সাত হাজার টাকার বিনিময়ে আমার বন্ধুর কাছে একটি মোবাইল বিক্রি করি। সে সম্পূর্ণ বাকিতেই মোবাইলটি আমার থেকে নেয়। মোবাইলের মূল্য দুমাসের মধ্যে করিশোধ করার কথা বলে। তো যেদিন সে মোবাইলটি আমার থেকে নেয় সেদিনই তার হাত থেকে পড়ে মোবাইলটির স্ক্রীন ফেটে যায়। পরদিন এসে সে বলছে, আমি এ মোবাইল নেব না। আর স্ক্রীন ফাটার কারণে সে আমাকে পাচ শ’ টাকা দেয়। কিন্তু আমি এতে রাজি হইনি। দু’দিন পর আমি বলেছি, মোবাইল ফেরত দিতে হলে আরো পাচ শ’ টাকা দিতে হবে। হুযুরের কাছে জানতে চাই, এক্ষেত্রে শরীয়ত কী বলে?

কোনো শর্তের বিনিময়ে ঋণ দেওয়া যাবে কি?

প্রশ্ন (১৩৩৭৪) : আমাদের গ্রামে শাক সবজি ইত্যাদি চাষাবাদকারী কৃষকদেরকে ঢাকার বিভিন্ন আড়তদাররা উৎপাদনের প্রয়োজনে এই শর্তে ঋণ দেয় যে, শাক সবজি উৎপন্ন হওয়ার পর আমাদের আড়তেই আনতে হবে। অন্য কোথাও নিতে পারবেন না। তবে আড়তদাররা কোনো প্রকার সুদ নেয় না। কৃষিপণ্য উৎপন্ন হওয়ার পর কৃষকরা সেই ঋণ পরিশোধ করে দেয়। জানার বিষয় হল, এ ধরনের শর্ত করে ঋণ দেওয়া বা নেওয়া জায়েয হবে কি?

যৌথ ব্যবসায় মূলধন অর্ধেকের চেয়ে কম থাকলে কি অর্ধেক লাভের চুক্তি করা যাবে?

প্রশ্ন (১৩৩৬০) : আমার বাবা নয় লক্ষ টাকা দিয়ে একটি মুদি দোকান দিতে চাচ্ছে। এর মধ্যে চার লক্ষ নিয়েছে চাচার কাছ থেকে। চাচা বাবাকে শর্ত দিয়েছে যে, মোট লভ্যাংশের অর্ধেক তাকে দিতে হবে। এখন আমরাজানতে চাচ্ছি, এভাবে চুক্তি করলে সহিহ হবে কি? উল্লেখ্য, ব্যবসার যাবতীয় কাজ কারবার দেখাশুনা বাবাই করবেন।

প্রভিডেন্ট ফান্ডের অতিরিক্ত টাকা নেওয়া কি জায়েয আছে?

প্রশ্ন (১৩৩৫০) : আমি সরকারী চাকরি করি। প্রতি মাসেই সরকার আমার বেতনের নির্দিষ্ট একটা অংশ প্রভিডেন্ট ফান্ডে বাধ্যতামুলক কেটে রাখে। এই টাকার উপর চাকুরি শেষে সুদ দেওয়া হবে। আমার জানার বিষয় হলো, মূল বেতনের অতিরিক্তটা নেওয়া কি আমার জন্য বৈধ হবে? আর এই টাকার উপর কি প্রতি বছর আমাকে যাকাত দিতে হবে?

নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশের ভিত্তিতে মুদারাবা চুক্তি করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৩৪৫) : আমি মাদরাসায় পড়াশোনা করি। আমার বাবা, ভাই কেউ নেই। আমি টিউশনি করে কিছু টাকা সঞ্চয় করেছি। তাছাড়া আমার ‍উপার্জনের অন্য কোনো পথ নেই। একজন আলেম আমাকে বললেন যে, আমি উনাকে মুদারাবা হিসেবে ৫০,০০০/- টাকা দিলে সে আমাকে মাসে দুই হাজার বা আড়াই হাজার টাকা লাভ দিবেন এবং আমার মূল টাকা আমি চাইলে যেকোনো সময় নিতে পারব। এখন হুজুরের নিকট জানতে চাচ্ছি, এই পন্থায় টাকা নেওয়া বৈধ হবে কি?

ব্যাংকে চাকরি করে উপার্জিত টাকা কি হালাল হবে?

প্রশ্ন (১৩৩৪০) : আমরা স্বামী-স্ত্রী উভয়ে ব্যাংকে চাকুরী করি। ব্যাংকে পরিশ্রমের বিনিময়ে আমাদেরকে বেতন দেওয়া হচ্ছে এবং অবসরের পর কয়েক লক্ষ টাকা পেনশন দেওয়া হবে। আমার প্রশ্ন হল, পরিশ্রমের মাধ্যমে উক্ত বেতন এবং পেনশন-এর টাকা আমাদের জন্য হালাল হচ্ছে কি?

যৌথ ব্যবসায় ক্ষতি হলে তার দায়ভার কিভাবে বহন করা হবে?

প্রশ্ন (১৩৩৩৪) : আমরা পাঁচ বন্ধু মিলে একটা ব্যবসায়িক সংগঠন করেছি। এখানে আমরা সবাই সমানভাবে টাকা জমা করে শিরকতের পদ্ধতিতে ব্যবসা করব এবং লাভ সমানভাবে বণ্টন হবে। ব্যবসা করার দায়িত্ব আমি বহন করেছি। গত বছর এক লোককে তিন মাস পর ১০ মন ধান দিবে এ চুক্তিতে চার হাজার টাকা অগ্রিম দিই। পরে ঐ লোক থেকে টাকা বা ধান কোনোটাই উদ্ধার করা সম্ভব হয়নি। এখন সংগঠনের বাকি সদস্যরা আমার কাছে এই টাকা দাবি করছে। জানার বিষয় হল, এই টাকার দায় কি শুধু আমার উপর আসবে?

মীরাস সূত্রে পাওয়া গাড়ির ভাড়া বণ্টনের পদ্ধতি কী হবে?

প্রশ্ন (১৩৩২৩) : আমরা দুই ভাই। বাবা মারা যাওয়ার পর আমরা মীরাস সূত্রে একটি মালবাহী কার্গো পাই। কার্গোটি আমরা ভাড়ায় খাটাই। কার্গোটির যাবতীয় কাজ-কারবার, দেখাশোনা, গ্রাহকদের সাথে কথাবার্তা সবকিছু আমি করি। আমাদের চুক্তি হল, যা আয় হবে তার ৪০% ভাইয়ের, বাকিটা আমার, আমাদের এই বণ্টন কি সহিহ?

জিপি ফান্ড থেকে প্রদত্ব সুদ নেওয়া কি জায়েয আছে?

প্রশ্ন (১৩৩২২) : একজন সরকারী কর্মচারী চাইলে মূল বেতনের কমপক্ষে ৫% বাধ্যতামূলক এবং সর্বোচ্চ ২৫% টাকা ঐচ্ছিক কর্তন করাতে পারেন। জানার বিষয় হলো, জিপি ফান্ডের সরকার প্রদত্ব অংশ বা সুদ নেওয়া জায়েয আছে কি? জিপি ফাণ্ডের সরকার প্রদত্ত অংশ বা সুদ না নিয়ে এই টাকা দিয়ে সরকারকে ট্যাক্স দেওয়া ঠিক হবে কি? অথবা এই টাকা দিয়ে নিতান্ত অপারগতার কারণে অন্য কোনো সরকারী কর্মকর্তাকে ঘুষ দিতে পারব কি?

সালাম চুক্তিতে পরবর্তীতে কোনো শর্ত যু্ক্ত করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৩০০) : দুই মাস আগে আমি একজন কৃষক থেকে ৫০০/- টাকা দরে ১০ মণ ধান ক্রয় করি। চুক্তিটি এমন ছিল, আমি তাকে নগদ ৫০০০/- টাকা দিবো। ছ’মাস পর সে দশ মণ ধান দিবে। কিন্তু এখন ধান দেওয়ার সময় সে আমাকে আট মণ ধান দিয়ে বাকি দু’মণের টাকা ফেরত দিতে চাচ্ছে। এবং বলছে, এবার ধান কম হয়েছে। আমি তাকে বললাম, দু’মণ ধান কম এ শর্তে নিতে পারি, যদি সে বাকি ধানগুলো সেদ্ধ করে শুকিয়ে দেয়। এবং এর বিনিময় হিসেবে বাকি দু’মণের টাকা সে রেখে দিবে। আমাকে ফেরত দিতে হবে না। সে এতে সম্মত হয়। প্রশ্ন হল, ধান সেদ্ধ করে দেওয়ার এই চুক্তিটা বৈধ হয়েছে কি? হুযুরের কাছে জানতে চাই।

করের পরিমাণ কমানোর জন্য ব্যাংকে ডিপিএস বা সঞ্চয়পত্র ক্রয় করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩২৮৭) : আমি একজন ব্যবসায়ী। আমাকে প্রতি বছর অনেক টাকা ইনকামট্যাক্স দিতে হয়। করের পরিমাণ কমানোর জন্য আয়কর রেয়াত পাওয়ার কয়েকটি অপশন আছে। তার মধ্যে ব্যাংকে ডিপিএস করা, সঞ্চয়পত্র ক্রয় করা ইত্যাদি। সুদের লভ্যাংশ না নেয়ার নিয়তে কেবলমাত্র করের পরিমাণ কমানোর জন্য ব্যাংকে ডিপিএস করা অথবা সঞ্চয়পত্র ক্রয় করা ঠিক হবে কি?

বাসে ভাড়া দেওয়া সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩২৬৮) : মাঝেমধ্যেই এমন হয় যে, ঢাকার ভেতর এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য সিটিং বাসে উঠার কিছুক্ষণের মধ্যেই আমাদের থেকে ভাড়া নিয়ে নেয়। কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছার আগেই গাড়িটিকে আইনি কোনো কারণে পুলিশ আটকে ফেলে বা অন্য কোনো জটিলতার কারণে গাড়িটি আর সামনে যাবে না। সে সময় আমরা অবশিষ্ট ভাড়া ফেরত চাইলে হেলপার তা আর দিতে চায় না। জানতে চাই, আমাদের জন্য উপরোক্ত অবস্থায় অবশিষ্ট ভাড়া ফেরত চাওয়া বৈধ কি? যদি বৈধ হয় তাহলে কর্তৃপক্ষ কি তা ফিরিয়ে দিতে বাধ্য? জানালে উপকৃত হব। মাঝেমধ্যেই এমন হয় যে, ঢাকার ভেতর এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য সিটিং বাসে উঠার কিছুক্ষণের মধ্যেই আমাদের থেকে ভাড়া নিয়ে নেয়। কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছার আগেই গাড়িটিকে আইনি কোনো কারণে পুলিশ আটকে ফেলে বা অন্য কোনো জটিলতার কারণে গাড়িটি আর সামনে যাবে না। সে সময় আমরা অবশিষ্ট ভাড়া ফেরত চাইলে হেলপার তা আর দিতে চায় না। জানতে চাই, আমাদের জন্য উপরোক্ত অবস্থায় অবশিষ্ট ভাড়া ফেরত চাওয়া বৈধ কি? যদি বৈধ হয় তাহলে কর্তৃপক্ষ কি তা ফিরিয়ে দিতে বাধ্য? জানালে উপকৃত হব।

ফ্রি সেবা প্রদানের শর্তে পণ্য ক্রয়-বিক্রয় করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩২৬৩) : এখন সাধারণত বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে ওয়ারেন্টি দেয়া থাকে যে, এক বছর, দুই বছর বা কম-বেশি বিভিন্ন মেয়াদের ভেতর তা নষ্ট হয়ে গেলে বা তাতে বিশেষ কোনো সমস্যা হলে (যা বিক্রয়ের সময় উল্লেখ থাকে) কোম্পানীর পক্ষ থেকে ফ্রি সার্ভিসিং সেবা প্রদান করা হবে। তো আমি জানতে চাচ্ছি, এ ধরনের সেবা প্রদানের শর্তে পণ্য ক্রয় করা বৈধ হবে কি? ক্রয়-বিক্রয়ের সময় নির্ধারিত শর্ত সাপেক্ষে এই সেবা প্রদান করা বিক্রেতার জন্য কি আবশ্যক?

যৌথ ব্যবসায় দোকানে যাতায়াতের খরচ ব্যবসার লভ্যাংশ থেকে খরচ করা যাবে কি?

প্রশ্ন (১৩২৫৪) : আমি আমার মামার নিকট থেকে ১০ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছি। আমরা এভাবে চুক্তি করেছি যে, ব্যবসায় যা লাভ হবে তা আমরা সমানভাবে ভাগ করে নিব। এখন আমি জানতে চাচ্ছি, প্রতিদিন বাসা থেকে দোকানে আসা-যাওয়ার খরচ ব্যবসায়িক খরচের অন্তর্ভুক্ত হবে কি? বিভিন্ন সময় ব্যবসায়িক প্রয়োজনে যেমন: মাল ক্রয়-বিক্রয় ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন স্থানে যেতে হয়। তো এ সময়ের কোন কোন খরচ ব্যবসায়িক খরচ হিসেবে গণ্য হবে?

গাড়ি ভাড়া নেওয়ার পর পূর্ণ সময় ব্যবহার না করলে কি ভাড়া কমানো উচিত?

প্রশ্ন (১৩২৫৩) : আমার একটি প্রাইভেট কার আছে। আমি এটি ভাড়ায় দিয়ে থাকি। অনেক সময় এমন হয় যে, কেউ সারা দিনের জন্য গাড়ি ভাড়া নিয়েছে। কিন্তু সারা দিনে মাত্র ১/২ ঘণ্টা গাড়ি ব্যবহার করেছে। অবশিষ্ট সময় কোনো কারণে গাড়িটির আর প্রয়োজন হয়নি। এমন ক্ষেত্রে দিন শেষে গাড়ি ফিরিয়ে দেয়ার সময় অনেকে অনুরোধ করে কিছু টাকা কম রাখতে। জানতে চাই, এ ক্ষেত্রে শরীয়তের বিধান কী?

বাদ্যযন্ত্রের দোকান দিয়ে ব্যবসা করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩২৫০) : আমি একজন ব্যবসায়ী। আমি আর আমার পার্টনার মিলে চাচ্ছি, আমরা বেহালা, তবলা, বাঁশি ইত্যাদি বাদ্যযন্ত্রের দোকান দিব। তাই জানতে চাচ্ছি, এই ব্যবসা করা জায়েয আছে কি?

শরিকানা ব্যবসায় মুনাফা বণ্টনের পদ্ধতি।

প্রশ্ন (১৩২৪৫) : আমার একটি লাইব্রেরী আছে। কয়েকদিন আগে আমার পরিচিত একজন প্রস্তাব দিলেন, তার দুটি কম্পিউটার এবং একটি প্রিন্টার আছে। এগুলো নিয়ে তিনি আমার দোকানে বসবেন। কম্পোজ, প্রিন্ট এবং এজাতীয় কাজ করবেন। সুযোগমত আমিও তার সাথে কাজ করব। আর এ বাবদ যা উপার্জন হবে তা উভয়ে সমানভাবে বা চুক্তি অনুযায়ী কিছুটা কম-বেশি হারে বণ্টন করে নেব। দোকান ভাড়া আমার দায়িত্বেই থাকবে। জানতে চাই, আমাদের এভাবে চুক্তি করা শরীয়তের দৃষ্টিতে সহিহ আছে কি?