ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

বন্ধকী বাগান থেকে ফল খাওয়া যাবে কি

প্রশ্ন (৭১৮৯) : আমার চাচাত ভাই আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা ঋণ নিয়ে আমার কাছে একটি লিচু বাগান বন্ধক রেখেছে। এর ফল সেই ভোগ করে এবং বিক্রি করে। তবে আমাকে বলেছে, আমি চাইলে যখন তখন ইচ্ছা, লিচু পেড়ে খেতে পারব। আমার জন্য কি এই বাগান থেকে লিচু খাওয়া জায়েয হবে?

ফল কিনে দিলে যাকাত আদায় হবে কি

প্রশ্ন (৭১৮৭) : আমার মামা অসুস্থ। আমি তাকে দেখতে যাওয়ার সময় যাকাতের টাকা থেকে খরচ করার নিয়ত করে ফল কিনে নিয়ে গিয়েছি। আমার কি ঐ টাকার যাকাত আদায় হয়েছে?

ফরজের দুই রাকাত পড়ে ‍সুন্নতের নিয়ত করে ফেললে কী করবে

প্রশ্ন (৭১৮৬) : আজকে জোহরের ফরজ পড়ার সময় দুই রাকাত পড়ে আমি সালাম ফিরিয়ে ফেলি। অতঃপর সুন্নতের নিয়ত করে ফেলি। কিন্তু তখন আমার বিষয়টি মনে পড়ায় আমি ফরজের নিয়ত করে ফেলি এবং নামাজ শেষে সাহু সেজদা দিই। এতে কি আমার ফরজ আদায় হয়েছে?

ফজরের সুন্নতের পর কোন দোয়া পড়বে

প্রশ্ন (৭১৮৫) : আমি ফজরের নামাজের জন্য তাড়াতাড়ি মসজিদে যাই। তো সুন্নত পড়ে অনেক সময় বাকি থাকে। তখন কুরআন তিলাওয়াত করি। বা জিকির আজকার করি। জানতে চাচ্ছি, এ সময় পড়ার জন্য কোন দোয়া আছে কি?

প্রতিনিধি থেকে যাকাতের টাকা চুরি হয়ে গেলে কি যাকাত আদায় হবে

প্রশ্ন (৭১৮১) : আমাকে এক লোক কিছু টাকা দিয়ে বলেছে, এগুলো যাকাতের টাকা। এগুলো যেন আমি আমাদের মাদরাসায় দান করে দিই। কিন্তু আমি আসার পথে বাস থেকে আমার টাকাসহ এগুলোও চুরি হয়ে গিয়েছে। প্রশ্ন হল, এখন কি উক্ত যাকাত আদায়কারীর যাকাত আদায় হয়েছে?

পুরাতন পাতিল দিয়ে নতুন পাতিল কেনা যাবে কি

প্রশ্ন (৭১৭৯) : অনেক সময় ফেরিওয়ালারা এসে পুরাতন সিলভাবের পাতিল নিয়ে নতুন সিলভাবের পাতিল দেয়। সাধারণত তারা দেড় কেজি পুরাতন সিলভারের পাতিলের বিনিময়ে এক কেজি নতুন সিলভারের পাতিল দেয়। এটা কি জায়েয আছে?

পুরাতন কবরের উপর মসজিদ নির্মাণ করা যাবে কি

প্রশ্ন (৭১৭৮) : আমাদের বাড়ির পাশে একটি মসজিদ নির্মাণ করা কথা চলছে। কিন্তু সমস্যা হল, যে স্থানে মসজিদ নির্মাণ করার কথা চলছে সে স্থানে অনেক পুরনো এক দুটি কবরের চিহ্ন আছে বলে ধারণা করা হয়। এখন এখানে মসজিদ করা যাবে কি না?

নামাজে তেলাওয়াতে সেজদা দিয়ে যদি আবার সেই আয়াত তেলাওয়াত করে তাহলে করণীয় কী

প্রশ্ন (৭১৭৬) : আবার বাবা এক মসজিদের ইমাম। তিনি তারাবিও পড়ান। গত রমজানে তিনি একবার নামাজে তেলাওয়াতে সেজদা পাঠ করার পর সেজদা দেন। সেজদা থেকে উঠে আবার ঐ সেজদার আয়াতটিই পড়েন। কিন্তু পরে আর তিনি সেজদা করেননি। তার কাজটি কি ঠিক হয়েছে?

নামাজে বাচ্চা কাপড় টেনে ধরলে করণীয় কী

প্রশ্ন (৭১৭৫) : আমার ছোট বাচ্চাটা আমি নামাজে দাঁড়ালে কাপড় ধরে টানাটানি করে। এতে কখনো কখনো আমার হাতের কনুইসহ কাপড় খুলে যায়। তাই আমার নামাজ পড়তে অনেক কষ্ট হয়। এক্ষেত্রে আমি কী করতে পারি?