ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

স্ত্রীকে বোন বলা যাবে কি

প্রশ্ন (৬৮৩২) : আমার এক বন্ধু নতুন বিয়ে করেছে। কিন্তু আমাদের বন্ধুসার্কেলে সেটা জানায়নি। একবার সে স্ত্রী নিয়ে বের হয়ে যাওয়ার সময় আমরা দেখে ফেলায় আমাদের কাছে বোন হিসেবে পরিচয় দেয়। এখন কি তার স্ত্রী তার জন্য হারাম হয়ে গেছে?

ওয়াকফ সম্পত্তিতে নিজে বসবাস করা কি বৈধ

প্রশ্ন (৬৮৩১) : আমার বাবা মাদরাসার জন্য একটি বাড়ি ওয়াকফ করেছেন। তবে তিনি শর্ত দিয়েছেন, বাড়িটির চতুর্থ তলায় তিনি মৃত্যু পর্যন্ত থাকবেন। তারপর সেটাও মাদরাসার জন্য ওয়াকফ হয়ে যাবে। এভাবে কি ওয়াকফ সহিহ হবে?

ওয়াকফের জমি পরিবর্তন করা যাবে কি

প্রশ্ন (৬৮৩০) : আমার দাদা একটি জমি মসজিদের জন্য ওয়াকফ করেছিলেন। এখন আমি চাচ্ছি, আমার একটি জমির মাধ্যমে আগের জমিটি পরিবর্তন করে মসজিদের নামে ওয়াকফ করতে। এতে মসজিদেরই লাভ হবে এবং জনসাধারণের বেশি উপকার হবে। আমার জন্য তা করা জায়েয হবে কি?

কাফফারার মাঝখানে হায়েয আসলে কি নতুন করে কাফফারা করতে হবে

প্রশ্ন (৬৮২৯) : আমি জানি যে, কাফফারার রোজা লাগাতার রাখতে হয়। এখন যদি এর মাঝে মহিলাদের হায়েয আসে তাহলে তাকেও কি নতুন করে কাফফারা রাখতে হবে? এটা কীভাবে সম্ভব? তার তো প্রতিমাসেই এই ওজর থাকবে?

পালিয়ে যাওয়া মেয়েকে সম্পত্তি থেকে কম দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৮২৫) : প্রশ্নটি আমার নয়। আমার এক বন্ধুর। তার হয়ে আমি প্রশ্ন করছি। তার মেয়ে পালিয়ে গিয়ে অনুমতি ছাড়া বিবাহ করে ফেলেছে। এতে সে খুবই অসন্তুষ্ট। তার মান-সম্মান নষ্ট হয়ে গেছে। সে চাচ্ছে তার মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে। অথবা কম দিতে। এটা কি সে করতে পারবে?

পেপসি খাওয়া যাবে কি

প্রশ্ন (৬৮২৪) : পেপসির মধ্যে অনেকে বলে, শুকরের চর্বি দেওয়া আছে। এটা খাওয়া কি জায়েয?

মূসা (আ.) উম্মাত হওয়ার আবদারের হাদিসটি কি সহিহ

প্রশ্ন (৬৮২০) : একটি বইতে পড়লাম, মূসা (আ.) আল্লাহর কাছে আবদার করেছিলেন, তাকে যেন আমাদের নবির উম্মত হওয়ার গৌরব দেওয়া হয়। কিন্তু তার সেই আবদার কবুল করা হয়নি। এমন কোন কথা কি সহিহ হাদিসে আছে?

রক্ত দেওয়ার পর কি ওজু করতে হবে

প্রশ্ন (৬৮১৮) : আমি একবার এক ব্যক্তিকে রক্ত দিই। এরপর সময় বেশি না থাকায় দ্রুত নামাজ পড়ে নেই। তবে ওজু করিনি। আমার আগে থেকেই ওজু ছিল। এখন কি আমার ঐ নামাজ হয়েছে?

সন্তানের অপরাধের কারণে তাকে সম্পত্তি কম দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৮১৫) : আমার ছোট ভাই অনেক বেশি উল্টাপাল্টা করার কারণে আমার বাবা বলে গিয়েছিলেন, তার মৃত্যুর পর ছোট ভাইকে যেন তার প্রাপ্য সম্পত্তির অর্ধেক দেই। আমাদের জন্য কি এটা করা জায়েয হবে?