অনুসন্ধান

রেহমান নাম কি শুদ্ধ

প্রশ্ন (৮২৩৪) : অনেককে দেখি, তারা তাদের নাম রাখে রেহমান। জানতে চাচ্ছি, কারো নাম রেহমান রাখা কি শুদ্ধ হবে?

রক্তগ্রহীতার মেয়েকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (৮২৩৩) : আমি কিছুদিন আগে এক ব্যক্তিকে রক্ত দিয়েছি। বর্তমানে তার মেয়ের সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে। জানতে চাচ্ছি, সেই ব্যক্তির মেয়েকে বিয়ে করা কি আমার জন্য বৈধ হবে? উক্ত ব্যক্তির সাথে কি আমার হুরমত সাব্যস্থ হবে?

কাঁকড়া খাওয়া কি বৈধ

প্রশ্ন (৮২৩১) : কক্সবাজারের বিভিন্ন হোটেলে কাঁকড়ার ফ্রাই পাওয়া যায়। জানতে চাচ্ছি, কাঁকড়া বৈধ হবে কি?

অন্যের টাকায় হজ্ব আদায়ের পর নিজের টাকা দিয়ে কি হজ্ব করা জরুরি

প্রশ্ন (৮২২৯) : আমি একবার হজ্ব করেছি। তখন আমার নিজের টাকা ছিল না। একজন আমার হজ্বের পূর্ণ টাকা দিয়ে দিয়েছে। আল্লাহর রহমতে এখন আমার অনেক টাকা হয়েছে। এখন কি আমার আবার হজ্ব করা জরুরি?

অন্যের ইদ্দতে বিবাহ করলে কি বিবাহ সহিহ হবে

প্রশ্ন (৮২২৭) : আমার এক বন্ধু তার ডিভোর্সী প্রেমিকাকে বিয়ে করেছে। ঐ মেয়ে তার স্বামীর সাথে দুই বছর সংসার করেছে। ডিভোর্স দেওয়ার এক সপ্তাহের মাথায় তারা বিবাহ করেছে। এই বিবাহ কি সহিহ হয়েছে?

রাসূল (সা.) কি ওয়াইস করনিকে জুব্বা দেওয়ার অসীয়ত করেছিলেন

প্রশ্ন (৮২২৫) : কিছুদিন আগে একটি বইয়ে পেলাম, রাসূল (সা.) উমর (রা.)-কে একটি জুব্বা দিয়ে অসীয়ত করে গিয়েছিলেন, যেন তিনি এই জুব্বা ওয়াইস করনিকে দেন। জানতে চাচ্ছি, এই ঘটনাটি কি সঠিক?

অনাদায়ী মোহরের কারণে কি হজ্ব ফরজ হবে না

প্রশ্ন (৮২২৪) : আমার কাছে হজ্বে যাওয়ার মত টাকা আছে। কিন্তু আমার স্ত্রীর মোহর আদায় করা বাকি। এখন যদি তার মোহর আদায় করি তাহলে হজ্বে যাওয়ার টাকা হবে না। এখন আমি কী করব?

অডিট ঠিক মতো করলে খাম নেওয়া যাবে কি

প্রশ্ন (৮২২১) : আমি একটি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে অডিট করি। কোন কোন প্রতিষ্ঠানে অডিটের জন্য গেলে তারা আমাকে মোটা অংকের খাম দেয়। উদ্দেশ্য হল, যেন অডিটের মাধ্যমে তাদেরকে বিপদে না ফেলি। আমি সে খাম নিলেও অডিট ঠিক মতো করি। আমার জন্য কি সে খাম নেওয়া জায়েয আছে?